IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বড়পুকুরিয়া খনিসহ সরকারকে বিব্রত করতে ডিজিএম মোশারফ আটছেন নানামূখি ফন্দি

ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী

বড়পুকুরিয়া খনিসহ সরকারকে বিব্রত করতে ডিজিএম মোশারফ আটছেন নানামূখি ফন্দি

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : একের পর এক অনিয়মের অভিযোগ, নোটিশ, তিরস্কার, বিভাগীয় মামলা, বদলি, সমায়িক বরখাস্ত, শুধু চুড়ান্ত বরখাস্তটাই বাকি রয়েছে তার। তবু থেমে নেই তার অপকর্ম । সরকারি চাকুরির বিধি বিধান উপেক্ষা করে সমান তালেই চলছে সকল অপকর্ম। কর্তৃপক্ষ এসব অপকর্মের বিষয়ে ব্যবস্থা নেওয়ায় একজন সরকারি চাকুরিজীবী হয়ে নিজেকে আওয়ামীলীগার পরিচয়ে বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষকে উকিল নোটিশের মাধ্যমে শাস্তির ভয় দেখিয়ে দিয়েছেন হুমকি।

তিনি বর্তমানে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির প্রশাসনিক বিভাগের ডিজিএম মো. মোশারফ হোসেন সরকার। আওয়ামীলীগের গুরুপ্তপূর্ণ ব্যক্তিকর্তাদের সাথে তার সক্ষমতা থাকায় সে বড়পুকুরিয়া কয়লা খনির কোন কর্মকর্তাকে দাম দিতেন না এবং অফিসের কোন কাজও করতেন না। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় বড়কপুকুরিয়া খনি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ২৫টি প্রশাসনিক ব্যবস্থা নিয়েও কিছুই করতে পারেনি।

দালিলিক সূত্রে জানা যায়, কোম্পানির স্বার্থ বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পেট্রোবাংলা ২০১৪ সালের ২৮ এপ্রিল মোশারফ হোসেনকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন প্রেষনে বদলী করে। কিন্তু কিছুদিন থাকার পর সে দলিয় প্রভাব খাটিয়ে পুণরায় বড়পুকুরিয়া খনিতে চলে আসেন। এর পরেও বিভিন্ন সময় কোম্পানীতে বিশৃঙ্খলা সৃষ্ঠি করলে কর্তৃপক্ষ তাকে কয়েকবার বদলি কারার পদক্ষেপ নেন কিন্তু সে স্থানীয় ও দলিয় প্রভাব খাটিয়ে তা প্রতিহত করেন।

বড়পুকুরিয়া কয়লাখনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জড়িত থাকায় অভিযোগে ২০১৮ সালের ৩০ এপ্রিল তাকে তিরষ্কার দন্ড দেওয়া হয়। নিয়মবর্হিভুতভাবে কোম্পানির গাড়ি ব্যবহার করায় এবং ড্রাইভারের সাথে দুর্ব্যবহার করায় ২০২১ সালের ১৫ ডিসেম্বর বিভাগীয় মামলা দায়ের করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষকে হেয় প্রতিপন্ন করায় গত ১৫ মে মোশারফ হোসেনের বিরুদ্ধে আবারো একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে মোশারফ হোসেন নিজেকে একজন আওয়ামীলীগার পরিচয়ে গত ৩০ জুলাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মামলা এবং সকল অভিযোগ পনের দিনের মধ্যে প্রত্যাহার চেয়ে উকিল নোটিশ পাঠান। পরে ৫ আগস্ট তার আস্থাভাজন সরকারে পতন ঘটে। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষ গত ২০ আগস্ট মোশারফ হোসেনকে সাময়িক বরখাস্ত করেন।

অভিযোগ রয়েছে, এরপর থেকে মোশারফ হোসেন, যেহেতু সে একটি রাজনৈতিক দলের পক্ষপাতদুষ্ট। তাই তিনি বর্তমান সরকারকে বিব্রত করতে গত ৫ আগষ্ট পর থেকে তার মনোনিত ও কিছু বহিরাগতদের নিয়ে বড়পুকুরিয়া কয়লাখনিতে অপ্রীতিকর ঘটনা অবতারণার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা সুনামের সাথে চলা চলমান বড়পুকুরিয়া কয়লা খনির ভাবমূর্তি নষ্টসহ বতর্মান সরকারকে বিব্রতকর পরিস্থিতে ফেলানোর অপচেষ্টা মাত্র।

এ বিষয়ে মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান যে, তিনি রংপুরে আছে আগামী এক সপ্তাহের আগে তিনি এসব বিষয়ে নিয়ে কথা বলতে পারবেন না। একজন সরকারি চাকুরিজীবি হয়ে দলীয় পরিচয়ে উকিল নোটিশ দেবার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং মোবাইলের লাইন কেটে দেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31