IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বাংলাদেশে হিন্দু-মুসলিমের মধ্যে কোন দাঙ্গা নেই

বাংলাদেশে হিন্দু-মুসলিমের মধ্যে কোন দাঙ্গা নেই

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : তৎকালীন সময়ের চারদলীয় জোট সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির বলেছেন, বাংলাদেশে হিন্দু-মুসলিমের মধ্যে কোন দাঙ্গা নেই।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হিন্দুরাও অংশ নিয়েছে। ওই আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের সাতজন নিহত হয়েছে। অথচ প্রতিবেশি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদি ভারতে বসে বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। এই চেষ্টা কোন ভাবেই সফল হবেনা। এই দেশ হিন্দুর দেশ,এই দেশ মুসলিমের দেশ। এই দেশ, দেশে বসবাসরত সকল ধর্মের মানুষের দেশ। তাই ভারতে বসে ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা।

সাবেক এই প্রতিমন্ত্রী আরো বলেন, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ এখন ভারতীয় আগ্রাসন মুক্ত হয়েছে। এই দেশকে যারা ভালো বাসেন এবং দেশ প্রেমিক ছিলো সেইসব সেনা অফিসারদের পিলখানায় হত্যাকান্ডের মধ্য দিয়ে জাতিকে মেধা শুন্য করেছে শেখ হাসিনা।

দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। ব্যাংক, বীমা লুটপাট, ব্যবসা বানিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সবকিছু সিন্ডিকেটের মাধ্যমে ধ্বংস করেছে। এই লুটেরাদের বিচার এই দেশেই হবে। তিনি অন্তবর্তীকালিন সরকারে থাকা উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন,আপনারা অত্যন্ত ভাল মানুষ।

প্রধান উপদেষ্টা ড. ইউনুস বিশ্বমানের নেতা। তিনি অনেক দেশের সরকার এবং প্রধানমন্ত্রীর চাইতে অনেক বেশি মর্যাদাশীল।আমরা আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে গর্বিত। আমরা আপনাদেরকে রাষ্ট্র সংস্কারে সময় দিতে চাই। দেশের মানুষ আসা করছেন,আপনারা একটি অবাধ গ্রহণযোগ্য ও নিরোপেক্ষ নির্বাচন উপহার দিবেন। বৃহস্পতিবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলা সদর বাজার চৌরাস্তা মোড়ে জনসমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

রাণীনগর থানা বিএনপি আয়োজিত ব্যানারে অনুষ্ঠিত সন্ত্রাস,ভাংচুর,চাঁদাবাজী,দখলবাজী,অগ্নিসংযোগ,লুটপাটের বিরুদ্ধে “বিএনপির জনসমাবেশ“ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আকবর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম মাষ্টার, মাহমুদুল হাসান মধু, শহীদুল ইসলাম সুইট, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইবনে ফাহাদ, সাবেক ছাত্র নেতা সুলতান মাহমুদ পলাশ, জাতীয়তাবাদী সৈনিক দলের সভাপতি পাভেল রহমান, জিয়া সাইবার ফোর্সের রাণীনগর শাখার সভাপতি শামীম হোসেন প্রমূখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31