IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না’
Home >> টপ নিউজ >> কৃষি >> বাগমারায় পেঁপে চাষে সফল কৃষক

বাগমারায় পেঁপে চাষে সফল কৃষক

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাণিজ্যিক ভাবে পেঁপে চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষকরা। পেঁপে কাঁচা সবজি ও পাকা ফল হিসাবে ব্যবহার হওয়ায় স্থানীয় বাজার সহ বড় বড় শহর গুলোতে এর রপ্তানী বেড়েই চলেছে। তাই কৃষকদের অনেকেই এখন পেঁপে চাষে আগ্রহী হয়ে ওঠেছেন।

বাগমারায় বাণিজ্যিক ভাবে চাষ করা পেঁপে বাগানগুলোর অধিকাংশই রাস্তার ধারে হওযায় দূরদূরান্তের বেপারীরা ট্রাক নিয়ে এসে বাগান থেকেই পেঁপে সংগ্রহ করে নিয়ে যান। এতে বাগান মালিকরা পরিবহন খরচ ও হাটের খাজনা থেকে রেহাই পান।

উপজেলার মাড়িয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের কৃষক লুৎফর রহমান জানান, গত বছর তিনি উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে এক বিঘা জমিতে পেঁপে চাষ করে লাভবান হয়েছেন। গত বছরের এই সফলতায় তিনি এবার তিন বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। এবার তার ফলন ভাল হওয়ার পাশাপাশি দামও পাচ্ছেন ভাল।

পেঁপে চাষে কৃষক লুৎফরের সফলতা দেখে গ্রামের অনেকেই এখন পেঁপে চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। একই গ্রামের কৃষক আসাদুজ্জামান তাদেরই একজন। তিনি জানান, অন্যান্য ফসলের তুলনায় পেঁপে চাষে তুলনামূলক খরচ ও শ্রম কম কিন্তু লাভ বেশি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় প্রায় ৬০ হেক্টর জমিতে পেঁপে আবাদ হয়। এখানে আবাদকৃত অধিকাংশই পেঁপে হাইব্রীড জাতের। এই জাতের পেঁপে অতিদ্রæত ফল দেয়। গাছ খুব বেশি বড় হয় না। একেকটি পেঁপে গাছ কমপক্ষে তিন বছর পর্যন্ত ফল দেয়। তবে ভাল করে যতœ নিলে আরো এক বছর ফল দেয়। পেঁপে চাষের জন্য উঁচু জমি এবং বেলে মাটি উপযোগি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, পেঁপে একটি ওষধি সবজি। এর ভেষজ গুনাগুন অনেক। ডায়াবেটিজ, কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, রক্তপরিস্কারক সহ নানান জটিল ও কঠিন রোগে পেঁপে একটি মহৌষধ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031