IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Home >> শিক্ষা >> মোহনপুর অভিভাবক-শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করলেন স্কুলের কিছু শিক্ষক

মোহনপুর অভিভাবক-শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করলেন স্কুলের কিছু শিক্ষক

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : শিক্ষকতা একটি মহৎ পেশা। একজন শিক্ষক শুধুমাত্র পাঠদান করেন না,তিনি একজন পথপ্রদর্শক, যিনি একজন শিক্ষার্থীকে সঠিক পথে পরিচালিত করেন ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে সহায়তা করেন। সম্প্রতি অন্তর্বর্তী কালীন সরকার গঠনের পর থেকে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে।

এমনকি কিছু ক্ষেত্রে শিক্ষকদের সঙ্গে চরম দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটছে, যা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। শিক্ষকদের প্রতি এমন আচরণ শুধু অশোভন নয়, এটি সমাজের নৈতিক ভিত্তিকেও চ্যালেঞ্জ করে।

এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার মোহনপুর উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ে গতকাল সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে হেনস্থার খবর পেয়ে স্থানীয় অভিভাবক এবং ছাত্র জনতা উপস্থিত হন।এবং তারা প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় শেষে শিক্ষকদের সঙ্গেও বসার জন্য প্রধান শিক্ষকের মহোদয়ের অনুমতি নেন। বিদ্যালয়ের বর্তমান ২৩ জন শিক্ষক ও ৭জন কর্মচারী কর্মরত, কিন্তু অভিভাবক এবং ছাত্র জনতার সাথে বসতে রাজি হয় নাই বিদ্যালয়ের কিছু শিক্ষক।এমনকি স্হানীয় অভিভাবক ও ছাত্র জনতার সাথে অশোভনমূলক আচরণ করেন তারা।

এক পর্যায়ে স্হানীয় অভিভাবক ও ছাত্র জনতার সাথে অশ্লীল ভাষায় দালাল মাস্তান বলে গালিগালাজ করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ জে এম রফিকুল হাসান (মুন্না), শাহ নেওয়াজ খান, জিন্নাত সুলতানা,হুসাইন আহমেদ,

সহকারী শিক্ষক কলিমউদ্দিন প্রামানিক,জুয়েল রানা, সোহেল রানা। শিক্ষকদের কাছে অপমানিত হয়ে অভিভাবক ও ছাত্র জনতা রেগে গিয়ে সেখান থেকে চলে আসেন।উপজেলা নির্বাহী অফিসার মহোদয় না থাকায় সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) মহোদয়কে বিষয়টি অবহিত করেন।

অভিভাবক ছাত্র-জনতার মধ্যে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আউয়াল, শিক্ষা সম্পাদক আব্দুল আজিজ, গোলাম মাওলা, নজরুল ইসলাম, হাসান আলী, মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ আরও ৪০ থেকে ৫০ জন বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষকদের সমালোচনা ঝড় উঠেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31