IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দ
Home >> কৃষি >> টপ নিউজ >> ফুলবাড়ীতে ছাদে ড্রাগন চাষে সফল সেনা সদস্য সুমন

ফুলবাড়ীতে ছাদে ড্রাগন চাষে সফল সেনা সদস্য সুমন

ফুলবাড়ীতে ছাদে ড্রাগন চাষে সফল সেনা সদস্য সুমন

ফুলবাড়ীতে ছাদে ড্রাগন চাষে সফল সেনা সদস্য সুমন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, মো. হারুন-উর-রশীদ ফুলবাড়ী : দেশে অপার সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে ভিনদেশি ‘ড্রাগন ফল’। ড্রাগন ফল এখন কৃষক বা কৃষি উদ্যোক্তাদের কাছে একটি আশাজাগানিয়া ফল ও ফসল। বিদেশি এ রঙিন ফলটি এখন কমবেশি অনেকের কাছেই খুব জনপ্রিয় ও আকর্ষণীয় ফল।

যদিও সব মহলে খুব বেশি একটা পরিচিত হয়ে ওঠেনি এ সুস্বাদু রসাল ফল। এরপরও ইউটিউব দেখে বানিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ করে অবিশ্বাস্য সফলতা পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মঞ্জুরুল ওয়াহিদ সুমন।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য মঞ্জুরুল ওয়াহিদ সুমন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী গ্রামের বাসিন্দা। সে অবসরে যাওয়ার পর থেকে একটা ব্যবসার কথা চিন্তা করে। সেই সময় তার স্ত্রীর পরামর্শে ও ইউটিউব দেখে বাসার ছাদে ড্রাগন ফলের চাষ শুরু করেন।

১৮ শত স্কয়ার ফিট ছাদবাগানে বর্তমানে ৬৮০টি ড্রাগনের গাছ রয়েছে। এরই মধ্যে প্রায় প্রতিটি গাছেই বিভিন্ন রঙের ফল আসতে শুরু করেছে। অরগানিকভাবে চাষ করা এই ড্রাগন ফল খেতে বেশ সু-স্বাদু ও রসালো হওয়ায় বাজারে এর চাহিদা অনেক বেশি।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য মঞ্জুরুল ওয়াহিদ সুমন মনের করেন যদি সব গাছে সমানে ফলন আসে তাহলে আমি যা প্রত্যাশা করেছি তার চেয়ে বেশি লভবান হবে। এদিকে তার ছাদবাগান ও ড্রাগন চাষ দেখতে স্থানীয়সহ বাহিরের অনেকেই আসছেন। তার ছাদবাগান দেখে উৎসাহিত হচ্ছেন। ভবিষ্যতে তারাও এমন ছাদবাগান করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন।

মঞ্জুরুল ওয়াহিদ সুমনের ড্রাগন ফলের ছাদবাগান দেখতে আসা দর্শনার্থী মো. মন্তাজ আলী বলেন, ছাদের উপরে ড্রাগন ফলের বাগান দেখে বেশ ভালো লাগলো। যে ভাবে ড্রাগন ফলন আসছে তাতে খরচ বাদ দিলেও অনেক লাভ থাকার কথা। আমি আমার ছাদে এমন একটা বাগান করার চিন্তা করছি।

ছাদবাগান দেখতে আসা দর্শনার্থী ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী বলেন, আমরা যদি আমাদের নিজেদের ছাদ গুলোতে এমন বাগান করতে পারি তাহলে আমাদের নিজস্ব প্রয়োজন মিটিয়ে বাজারে বিক্রয় করে লাভবান হতে পারবো।

ছাদবাগান মালিক সাবেক সেনা সদস্য মো. মঞ্জুরুল ওয়াহিদ সুমন বলেন, আমি বর্তমানে আলিফ এগ্রো ফার্ম নাম দিয়ে আমার ছাদবাগানে ড্রাগন ফল চাষ শুরু করেছি। আশা করছি এই বাগান থেকে ভালে একটা লাভ হবে। আমি আগামীতে আমার নিজস্ব কৃষি জমিতে এই ড্রাগন চাষ করতে চাই।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930