IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রশাসনে স্থবিরতা আছে, বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি : উপদেষ্টা নাহিদ

প্রশাসনে স্থবিরতা আছে, বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি : উপদেষ্টা নাহিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রশাসনে স্থবিরতা বিরাজ করছে স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এ কথা জানান। একই সঙ্গে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

বলা হচ্ছে, দেশে প্রশাসনিক স্থবিরতা নেমেছে। প্রশাসনের ক্যু’র কথাও বলা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এই উপদেষ্টা বলেন, প্রশাসনে স্থবিরতা তো আছে। এটা আমরা লক্ষ্য করছি। আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। এটা আমরা অস্বীকার করবো না।

তিনি বলেন, যেহেতু অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি আমাদের মোকাবিলা করতে হচ্ছে, তাই আমরা কোনো নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে নেই। ফলে আমাদের নানান দিক থেকে নানা সমস্যা আসছে। প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি-দাওয়া আসছে। সেগুলো আমাদের মোকাবিলা করতে হচ্ছে। শ্রমিক অসন্তোষ চলছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা প্রশাসন ঢেলে সাজাচ্ছি। আমরা আশা করছি, প্রশাসনে যে স্থবিরতা সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে। আমরা যে প্রস্তাবনা বা ১০০ দিনের কর্মসূচি দিচ্ছি, সব মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে, ১০০ দিনের মধ্যে যেন সেই কাজগুলো বাস্তবায়ন করা হয়।

‘আশা করি সেক্রেটারিয়েট ক্যু বা এ ধরনের কোনো কিছুর সম্ভাবনা নেই। যে স্থবিরতা আছে, সেটা দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে বলে আমরা আশা করি’- যোগ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31