IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> করোনায় আরও ৪৭ জনের মৃত্যু

করোনায় আরও ৪৭ জনের মৃত্যু

ধৃূমকেতু নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭৪ জনে। 

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৬ হাজার ৮০৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬-এ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ৩২ জন এবং নারী ১৫ জন। হাসপাতালে মারা গেছেন ৪৪ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ২৭৪ জন (৭৮ দশমিক ৪৪ শতাংশ) এবং নারী ৯০০ জন (২১ দশমিক ৫৬ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী চারজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৬ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২৯ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের সাতজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন চারজন।

এদিকে বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাসের তাণ্ডব। যা এখন পর্যন্ত ২ কোটি ৪৬ লাখের বেশি মানুষের দেহে হানা দিয়েছে। এর মধ্যে গত একদিনেই শনাক্ত হয়েছে পৌনে ৩ লাখ রোগী। একই সময়ে প্রাণহানি ঘটেছে ছয় হাজারের বেশি মানুষের। এতে করে মৃতের সংখ্যা ৮ লাখ ৩৫ হাজার ছুঁতে চলেছে। যার অধিকাংশই শীর্ষ তিনদেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের নাগরিক। সুস্থতা লাভ করেছেন প্রায় দুই-তৃতীয়াংশ।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৬ হাজার ৫৭ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে প্রাণহানি ৮ লাখ ৩৪ হাজার ৯৬৯ জনে ঠেকেছে। অপরদিকে, নতুন করে ২ লাখ ৭৩ হাজার ৩১৪ জন মানুষ করোনাক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ১৫ হাজার ৮২৯ জনে দাঁড়িয়েছে। 

আর সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৭০ লাখ ৮৬ হাজারের বেশি রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেঁচে ফিরেছেন ২ লাখ ১৮ হাজারের অধিক ভুক্তভোগী। 

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031