IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> শিক্ষা >> রাজশাহী মহিলা কলেজে সম্মান ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

রাজশাহী মহিলা কলেজে সম্মান ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

রাজশাহী মহিলা কলেজে সম্মান ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

রাজশাহী মহিলা কলেজে সম্মান ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ভর্তিকৃত সম্মান ১ম বর্ষ শ্রেণির শিক্ষার্থীদের ‘নবীনবরণ-২০২৪’ আনন্দঘন আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কলেজের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।

সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার।

এসময় উপস্থিত ছিলেন, ২০২৩-২০২৪ সম্মান ১ম বর্র্ষ ভর্তি কমিটির আহ্বায়ক কামাল হোসেন এবং এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী এবং বিএনসিসি, রোভার, রেডক্রিসেন্ট, রেঞ্জারের ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল ১০টায় অতিথিদের আসন গ্রহণ, পবিত্র গ্রন্থ হতে পাঠ, শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও ফুলেল পাঁপড়ি দিয়ে নবীনদের বরণ করা হয়। নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।

প্রত্যেক বিভাগের শিক্ষকদের পরিচিতি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একাডেমিক ক্যালেন্ডার ও কোর্স প্ল্যান বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং গার্হস্থ্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক স্নিগ্ধা সাহা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31