IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৮ দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের মেম্বার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে সিল্কেন সুইং কারখানার শ্রমিকরা। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে ১৬টি কারখানা।

শনিবার সকাল ৮ থেকে শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, ওভার টাইম , চাকরিচ্যুত না করাসহ ১৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কারখানার সামনে অবস্থান শুরু করে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলে বুঝিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে।

এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে আজও অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকেরা। তবে আজও বন্ধ রয়েছে ১৬টি কারখানার উৎপাদন।

শিল্প পুলিশ জানায়, খোলা কারখনাগুলোতে শ্রমিকরা সকাল ৮টা থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও কয়েকটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে। এ কারণে আজও অনিদিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১০টি কারখানা এবং ৬টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি।

এছাড়া এখন পর্যন্ত কোথাও কোন শ্রমিক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৪ উপদেষ্টার উদ‍্যোগে শিল্পাঞ্চলের অস্থিরতা নিরসনে শ্রমিক-মালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর শ্রমিকদের ১৮ দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর হতেই মূলত শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা দাবি মেনে নেয়ায় খুশি মনে কাজে যোগ দেয়।

এদিকে, নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছেন র‌্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31