IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> শেখ হাসিনা, শমী কায়সার, মমতাজ ও তারানা হালিমের বিরুদ্ধে বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলা

শেখ হাসিনা, শমী কায়সার, মমতাজ ও তারানা হালিমের বিরুদ্ধে বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই বছর আগে বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী হাসান মাহমুদ। বাদীর জবানবন্দি রেকর্ডের পর অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

অপর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশীদ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯০ সালের ছাত্র আন্দোলনে নিহত নূর হোসেনকে নিয়ে বিরূপ মন্তব্য করেন মশিউর রহমান রাঙ্গা। তার বিরুদ্ধে ২০১৯ সালের ২১ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন হাসান মাহমুদ। কিন্তু আদালত মামলাটি আমলে না নিয়ে নথিভুক্ত করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে হাসান মাহমুদকে হত্যার হুমকিসহ হামলা চালানো হয় তার বাড়িঘরে। এতে বাদী মগবাজার নয়াতলা নিজের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়।

২০১৯ সালে সিটি করপোরেশন নির্বাচনে কমিশনার পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাসান মাহমুদ। বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণা শুরু করলে এজাহারভুক্ত আসামিদের মদদে আওয়ামী সন্ত্রাসীরা হুমকি দিয়ে প্রচারণা না চালানোর হুমকি দেন।

পরবর্তীতে ২০২২ সালের ২৫ জুন সন্ধ্যায় রামপুরা ব্রিজ থেকে তাকে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালানো হয় তার ওপর। পরে সন্ত্রাসীরা তাকে ২৯ জুন হাতিরঝিলে রেখে যায়। সর্বশেষ ওই বছর ২৬ জুলাই ভোর ৭ টায় হাতিরঝিল থানার পুলিশ বাদীকে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31