IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে গ্রাম্য ডাক্তারের অপারেশনে রোগীর মৃত্যু

মহাদেবপুরে গ্রাম্য ডাক্তারের অপারেশনে রোগীর মৃত্যু

মৃত্যু লাশ মরদেহ মারা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে গ্রাম্য ডাক্তারের অপারেশনে সায়ের আলী (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সায়ের আলী উপজেলার চেরাগপুর ইউপির বাগধানা (ঘোলাগাড়ী) গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বাগধানা গ্রামের মৃত কসোর আলীর ছেলে সায়ের আলী কোমরে ফোঁড়া নিয়ে ২ অক্টোবর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। রোগীর স্বজনরা তাকে নওগাঁ থেকে বাড়ি নিয়ে এসে বিষয়টি তাদের পারিবারিক চিকিৎসক সরস্বতীপুর কদমতলী মোড়ের মা চিকিৎসালয়ের গ্রাম্য ডাক্তার সুমন কুমার মণ্ডলকে জানান।

তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে না জানিয়ে ওইদিনই সায়ের আলীর কোমরে অপারেশন করেন। এরপর কয়েকদিন ধরে প্রতিদিন ড্রেসিংসহ চিকিৎসাসেবা চালিয়ে যান। পরে অপারেশনের ক্ষত স্থানের মাংস পচে খুলে পড়তে থাকলে অবস্থা বেগতিক দেখে শনিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তাৎক্ষণিকভাবে রোগীর পরিবারের লোকজন তাকে সেখানে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে ফরিদ বলেন, আমরা গরিব মানুষ। পেটের দায়ে ঢাকা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। তাই ডাক্তার সুমন কুমারের আশ্বাসে প্রথমে বাবাকে রাজশাহীতে নেইনি। সুমন কুমারই বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সুমন কুমার মণ্ডলের মোবাইলে ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পরই তিনি ফোন কেটে দেন। এরপর বারবার তাকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, কোনো গ্রাম্য ডাক্তার রেফার্ড করা রোগীর চিকিৎসা করতে পারেন না। এ রকম জটিল অপারেশন করে তিনি নিঃসন্দেহে অন্যায় করেছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news