IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> লিড নিউজ >> মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে জিতলো আর্জেন্টিনা

মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে জিতলো আর্জেন্টিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দেই ছিল আর্জেন্টিনা। তবে টানা দুই ম্যাচ জয়হীন থাকার পর আজ বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল মেসিবাহিনী। এদিকে জয়ে ফেরার লক্ষ্যে খেলতে নেমে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়েছে কাতার বিশ্বকাপের শিরোপাধারীরা, মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়ায় ম্যাচটি।

ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা আজ প্রথম আক্রমণে যায় ম্যাচের ১৬ মিনিটে, মেসির বাড়িয়ে দেয়া বলে বাঁ পায়ে জোরালো শট নিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। তবে জালের দেখা পাননি। তবে গোলের দেখা পেতে খুব একটা অপেক্ষাও করতে হয়নি স্কালোনির শিষ্যদের।

এর তিন মিনিট পরই আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। লাউতারো মার্তিনেজের পাসে বল পেয়ে বাঁ পায়ে শটে লক্ষ্যভেদ করেন তিনি। লা পুলগার গোলে আলবিসেলেস্তেরা এগিয়ে যাওয়ার পর দলের হয়ে ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেজ। ব্যালন ডি অর জয়ের দৌড়ে থাকা এ তারকা প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে ব্যবধান দ্বিগুণ করেন। তাঁর এই গোলে সহায়তা করেছেন মেসি।

৪৩ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালের দেখা পান মার্তিনেজ। দুই গোলে এগিয়ে যাওয়ার পর মেসিরা অবশ্য বিরতিতে গেছেন বলিভিয়ার জালে আরও এক গোল দিয়ে। এবারের গোলটি করেন হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তিনি গোলটি করেন। আলভারেজের গোলেও আছে মেসিরই অবদান।

ফ্রি কিক থেকে দারুণ এক শট মেসি বল দেন আলভারেজের কাছে, লা পুলগার বাড়িয়ে দেয়া বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে জালের ঠিকানা খুঁজে নেন অ্যাতলেতিকো মাদ্রিদের খেলা এই স্ট্রাইকার।

তিন গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা আধিপত্য বিস্তার করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধেও। একের পর এক আক্রমণে বলিভিয়ার রক্ষণে রীতিমত ভীতি ছড়াতে থাকে আলবিসেলেস্তেরা। ৬৫ মিনিটে আলভারেজকে তুলে নেন স্কালোনি, বদলি হিসেবে নামেন থিয়াগো আলমাদা। মাঠে নেমেই গোলের দেখা পান তিনি। ৭০ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন এই তারকা।

এরপরে চলেছে কেবল মেসি শো। শেষ দশ মিনিটে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করেন ফুটবল জাদুকর। ৮৪ মিনিটে প্যালাসিওসের কাছে থেকে বল পেয়ে গোল করেন মেসি। এরপর দুই মিনিট পরই নিকো পাজের বাড়িয়ে দেয়া বলে শট নিয়ে আরও এক গোল করেন এলএমটেন।

২০২৪ সালে আর্জেন্টিনার হয়ে এটিই মেসির প্রথম হ্যাটট্রিক। শেষ পর্যন্ত এই ৬-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে শীর্ষস্থানটা আরও মজবুত করল মেসির দল। ১০ ম্যাচে ২২ পয়েন্ট আর্জেন্টিনার।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31