IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাস মারা গেছেন

নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাস মারা গেছেন


ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর প্রবীণ ও ৮০’ দশকের অত্যান্ত জনপ্রিয় সাংবাদিক বিশ্বনাথ দাস(৭৫) আর নেই। তিনি আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় শহরের পার নওগাঁ এলাকার নিজ বাসভবনে এজমা, শ্বাসকষ্টসহ বার্ধক্য জণিত কারনে পরলোকগোমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতী, নাতনী, আত্মীয় স্বজন, সহকর্মী বন্ধু, বান্ধব শুভাকাঙ্খিসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নওগাঁর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। দুপুরে নওগাঁ মহা শ^শ্মানে তার মরদেহের শেষ কৃত্য অনুষ্টিত হয়েছে।

সাংবাদিক বিশ্বনাথ এর ছেলে সুবীর দাস জানান, তার বাবা দৈনিক জনতা, দৈনিক করতোয়া, দৈনিক প্রথম সংবাদ, ম্যাগাজিন অপরাধ অনুসন্ধান সহবিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সুনামের সাথে দীর্ঘ কয়েকদশক ধরে সাংবাদিকতা করেন। সবশেষ তিনি ম্যাগাজিন অপরাধ অনুসন্ধান ও দৈনিক প্রথম সংবাদের সিনিয়র ষ্টাফ রির্পোটার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সহ সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি রানার নাট্য সংসদ, নওগাঁ করনেশন হল সোসাইটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

দুপুরে নওগাঁ মহা শ^শ্মানে তার মরদেহের শেষ কৃত্য অনুষ্টিত হয়েছে। এ সময় নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ সাংবাদিক ইউনিয়নসহ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাংবাদিক বিশ্বনাথ দাস এর মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ হাসান সিদ্দিকী ম্বপন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা ইউনিটের সমন্ময়কারি সাদেকুল ইসলাম গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news