IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
Home >> খেলা >> লিড নিউজ >> তহুরার হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

তহুরার হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : বড় জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেছে সাবিনারা। সেমিফাইনালে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়রের পরিবর্তে এ ম্যাচে কোচ একাদশে নিয়েছেন সাগরিকাকে।

রোববার ২৭ অক্টোবর নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল পজিশনে নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। শুরুতেই এগিয়ে যায় তারা। ৭ম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ঋতুপর্না।

এরপর ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। শিউলি আজিমের পাস দ্বিতীয় প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

ম্যাচের ২৬ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান সাবিনা খাতুন। চলতি আসরে এটিই তার প্রথম গোল। মনিকার আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে নিখুঁত টোকায় বল জালে জড়ান তিনি।

৩৫ মিনিটে আবারও গোল করেন তহুরা। বক্সের একটু ওপর থেকে শট নেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জড়ায় জালে।

তার ঠিক দুই মিনিট পর দলের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনা খাতুন। বাম দিক দিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে বল জালে প্রবেশ করান তিনি। তার কিছুক্ষণ পর ব্যবধান কমায় ভুটানের ডেকি লাহজম।

৫-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এরপর ৭২ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। সানজিদার নেওয়ার কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করে বল জালে জড়ান ডিফেন্ডার মাসুরা পারভীন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-১ গোলের বড় জয়ে ফাইনালে পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ৩০ অক্টোবর।

প্রসঙ্গত, ২০২২ সালের সেমিফাইনালে ভুটানকে বাংলাদেশ হারিয়েছিল ৮-০ গোলে। দুই বছরে ভুটান অনেকটা এগিয়েছে নারী ফুটবলে। এই টুর্নামেন্টে তারা ভালো খেলেই সেমিফাইনাল পর্যন্ত এসেছিল।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31