IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> কৃষি >> লিড নিউজ >> পুঠিয়ায় আমন ধানের বাম্পার ফলন

পুঠিয়ায় আমন ধানের বাম্পার ফলন

ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ পুঠিয়ায় : রাজশাহীর পুঠিয়া উপজেলারয় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় স্বপ্ন গুনছে কৃষক। উপজেলার ৭ ইউনিয়নের ও একটি পৌরসভায় আমন ধানের ক্ষেতগুলো ভরে উঠেছে সোনালী রঙে । আর ধান ক্ষেতগুলোকে নিয়ে কৃষকের রঙ্গিন স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভাল হবে বলে স্থানীয় একাধিক কৃষকদের সাথে কথা বলে জানা গেছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৭ ইউনিয়নে ও একটি পৌরসভায় আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে। যা বিগত গতবারের তুলনায় সমান। এবারে আবহাওয়া অনুকূলে থাকার কারনে ধানের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানা যায়।

গত রবিবার ও সোমবার (৩-৪ নভেম্বর ২০২৪ ইং) উপজেলার বিভিন্ন এলাকা মাঠে ঘুরে দেখা যায় সোনালী রঙ্গে ভরে উঠেছে ধানের ক্ষেত। কৃষকরা ব্যস্ত সময় পার করছে ধান কাটার জন্য। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধান কাটার সময় এখন পর্যন্ত কোন প্রকার বিলম্ব হয়নি। তবে ধান কাটার পরেই আলুর আবাদ শুরু হবে সেজন্য খুবই ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
ধান চাষে রমজান হোসেন জানান, আল্লাহর রহমতে এবারে ধান চাষে খরচ একটু কম হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায়। ভালো ধানও হয়েছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তারা যদি আমাদের দিকে একটু নজর দিত হয়তো আরো ভালো হতো বলে আমি মনে করি।

ভাল্লুক গাছি এলাকার ধান চাষি কৃষক সাব্বির হোসেন জানান, এ মৌসুমের শুরু থেকেই আশানুরূপ বৃষ্টিপাত হওয়ায় ধানের জমিতে পানি সেচ অনেক কম প্রয়োজন হয়েছে। এতে করে খরচটা অনেক কম হয়েছে এবং এ বছরে ধানে রোগ বালাই কম হয় ধানে ফলন ভালো হয়েছে বলে জানান ।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, এ বছরে আবহাওয়া অনুকূলে থাকায় এই উপজেলায় ধানের চাষাবাদ অনেক ভালো হয়েছে। সেই সাথে ভালো আবহাওয়ার কারণে ধানের রোগ-বালাইও অনেক কম হয়েছে। সেই সাথে আমাদের কৃষি অফিসের সকলেই মাঠ পর্যায়ে কাজ করছে এবং ধান চাষের জন্য সর্বক্ষনে কি পরামর্শ দিয়ে আসছে । কৃষি অফিসারদের পরামর্শ অনুযায়ী ধান চাষ করে এবার অনেক ভালো ফলন হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930