IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার

স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিক আশরাফুল বিশ্বাসকে (৩০) কুপিয়ে হত্যার প্রধান আসামি স্বামী আজিজ মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেজর জুন্নুরাইন বিন আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৭টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজ মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালী ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

অন্যদিকে, নিহত আশরাফুল বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আসগ্রাম গ্রামের ওয়াহাবের ছেলে। সে স্থানীয় এস এস ফ্যাশন পোশাক কারখানার অংশীদার (মালিকানা) হিসেবে চাকরি করতো। এ ঘটনায় নিহতের ভাই শিমুল বিশ্বাস দুই জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করে। মামলায় আশরাফুলকে প্রধান এবং হারুন অর রশিদকে (২৮) আসামি করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জয়নাল আবেদীন মন্ডল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা মেজর জুন্নুরাইন বিন আলম সংবাদ সম্মেলনে বলেন, আজিজ তার স্ত্রী তসলিমা এবং দুই সন্তানকে নিয়ে ৮ বছর পূর্বে শ্রীপুর পৌরসভার বকুলতলা (চন্নাপাড়া) এলাকায় বসবাস করছে। সেখানে থেকে আজিজ মিয়া রাজমিস্ত্রীর ঠিকাদারী এবং স্ত্রী স্থানীয় এস এস ফ্যাশন পোশাক কারখানায় চাকরি করতো। এক পর্যায়ে কারখানা কর্মকর্তা আশরাফুল বিশ্বাসের সাথে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

ঘটনার দিন স্বামী আজিজ মিয়া বাড়ির পাশেই স্থানীয় মামুনের বাড়িতে কাজের জন্য যায়। কাজের সরঞ্জামাদি ভুলে বাসায় ফেলে আসলে আবারো বাসায় ফিরে আসে। ঘরে প্রবেশের পূর্বে বাহির থেকে সে শুনতে পায় তার স্ত্রী প্রেমিক আশরাফুল বিশ্বাসকে মুঠোফোনে বলে স্বামী দূরে কাজে চলে গেছে এবং দুই ছেলে স্কুলে গিয়েছে। বাসা ফাঁকা, তুমি সাড়ে ১০ টার দিকে বাসায় আসো। এ কথা শুনে আজিজ বাহিরে বাথরুমে লুকিয়ে থাকে।

বেলা পৌণে ১১ টার দিকে প্রেমিক আশরাফুল বাসায় এসে ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। তারা ঘরের ভিতর টেলিভেশিনের ভলিউম বাড়িয়ে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। পরে আজিজ বাথরুম থেকে বের হয়ে দরজা খোলার জন্য বাহির থেকে কড়া নেড়ে চিৎকার শুরু করে। স্ত্রী তসলিমা ঘরের ভিতর থেকে দরজা খুলে দিলে আজিজ ঘরে প্রবেশ করে আশরাফুল এবং তার স্ত্রীকে ঘরে দেখতে পেয়ে রেগে গিয়ে ভিতর থেকে তালা লাগিয়ে দেয়।

পরকিয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে কয়েক মাস যাবত তাদের মধ্যে সম্পর্কের কথা স্বীকার করে। গত শুক্রবারও কারখানার ভিতর তাদের মধ্যে অনৈতিক মেলামেশার কথাও স্বীকার করে তারা। এসব কথা শুনে আজিজ ক্ষিপ্ত হয়ে ডাইনিং টেবিলের নীচে রাখা বটি দিয়ে আশরাফুলকে মাথা ও পিঠে এলোপাথাড়ী কুপিয়ে হত্যা করে এবং স্ত্রী তসলিমা আক্তারকেও গলা ও গালে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘরের বাহির থেকে দরজায় তালা দিয়ে চলে যায়।

এ ঘটনায় নিহতের ভাই মামলা দায়ের করলে র‌্যাব আমলে নিয়ে ছায়া তদন্ত করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালের কাঁঠালী এলাকা থেকে আজিজ মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31