IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নাটোরে বিএনপির নামে কেউ চাঁদা চাইলে তার দাঁত ও হাত ভেঙ্গে দেয়া হবে : দুলু

নাটোরে বিএনপির নামে কেউ চাঁদা চাইলে তার দাঁত ও হাত ভেঙ্গে দেয়া হবে : দুলু

নাটোরে বিএনপির নামে কেউ চাঁদা চাইলে তার দাঁত ও হাত ভেঙ্গে দেয়া হবে : দুলু

নাটোরে বিএনপির নামে কেউ চাঁদা চাইলে তার দাঁত ও হাত ভেঙ্গে দেয়া হবে : দুলু

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরে কেউ বিএনপির নামে অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী ও চাঁদাবাজি করলে দাঁত এবং হাত ভেঙ্গে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোরবাসীর উদ্দেশ্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোর আজ সন্ত্রাসমুক্ত। কোনো অন্যায়, অবিচারের কাছে নাটোরের মানুষ মাথা নত করবে না। আমি মন্ত্রী থাকাকালীন, অতীতে নাটোরের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করেছে, কোথাও তাদের চাঁদা দিতে হয়নি। যদি কেউ আপনাদের কাছে চাঁদাবাজি করতে চায় আপনারা আমাকে অভিযোগ দেবেন। আমি কথা দিলাম সন্ত্রাসীদের দাঁত ও হাত ভেঙে দিব ইনশাআল্লাহ।

দুলু বলেন, ফুটপাতের ব্যবসায়ী, টেম্পোওয়ালাদের আর কোনো চাঁদা দিতে হবে না। এই টেম্পোর চাঁদা নিয়ে আওয়ামী লীগে মারামারি, ভাগাভাগি ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। নাটোরে আর কোনো চাঁদাবাজি চলবে না। নাটোরকে শান্তির নগর, উন্নয়নের নগর এবং সুন্দর একটি জেলা হিসেবে পরিণত করবো।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের জন্য সাড়ে ১৫ বছর সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। সেই দুর্যোগ মুহূর্তে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফেরানোর জন্য নেতৃত্ব দিয়েছেন। অসহায় মানুষকে নির্যাতন, হত্যা করেছে, তাদের পাশে থেকে সহযোগিতা করেছেন তারেক রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এদেশের মানুষকে সঙ্গে নিয়ে হাসিনার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। ফলে দেশে আজ সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে এসেছে।

দুলু আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে আমরা অনেক ভাইদের হারিয়েছি। আমার পাশে এসব সিনিয়র নেতাদের হত্যার উদ্দেশ্যে কোপানো হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে। বনপাড়ায় আমাদের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু, নাটোরের সুজন, রাকিব, রায়হানসহ আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। সব সময় জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

সমাবেশে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, কাজী শাহ আলম, জেলা স্বেচ্ছাসবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31