IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত ৬

মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত ৬

হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজনের অতর্কিত হামলায় ৬ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব গ্রামের আবু তালেবের ছেলে সুইট হোসেন (৩৮), মৃত জমির উদ্দিনের ছেলে বুলবুল আহম্মেদ (৪৫), মৃত বাহার উদ্দিনের ছেলে আইয়ুব আলী (৬৬), আইজুলের স্ত্রী আবেদা (৪৫), খোকনের মেয়ে খাদিজা (২২) এবং আবু বক্করের ছেলে মর্জিনা বেগম (৪০)।

এদের মধ্যে সুইট হোসেন, বুলবুল আহম্মেদ এবং আইয়ুব আলীকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ওইদিন সুইট হোসেন ও বুলবুল আহম্মেদের শারিরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর আইয়ুব আলী মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৫ নভেম্বর রাতে উভয় পক্ষের লোকজন মহাদেবপুর থানায় মামলা দায়ের করেছেন।

বাগডোব গ্রামের ভূক্তভোগী ইসমাইল হোসেন জানান, পার্শ্ববর্তী চাকলা গ্রামের প্রতিপক্ষের রফিজ উদ্দিন, তফিজ উদ্দিন গেদা, মফিজ উদ্দিন শুটকা, তমছের আলী, আব্দুর রাজ্জাক বাবু, সেলিম উদ্দিন, আব্দুল হালিম, জহুরুল ইসলাম, আব্দুর রহিম খোকা, জাহাঙ্গীর আলম, জুয়েল হোসেন, এবং শহিদুল গংদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ৫ নভেম্বর মঙ্গলবার সকালে তারা আদিবাসী লোকজন ভাড়া করে নিয়ে এসে তাদের ভোগ দখলীয় জমিতে রোপিত আমন ধান জোরপূর্ববকভাবে কর্তন করাসহ দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের নিকটতম আত্মীয় স্বজন এবং স্থানীয় প্রতিবেশীদের আহত করেন।

এ বিষয়ে প্রতিপক্ষের রফিজ উদ্দিন গংরা জানান যে, পূর্বশত্রæতার জের ধরে দীর্ঘদিন যাবৎ উভয় পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে এই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লোকজন মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news