ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ। বুধবার সকাল ৯ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানা তারা।
এর পূর্বে রাজশাহী জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর আবদুল খালেক ও সাধারণ সম্পাদক প্রফেসর আবুল কাশেমের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর আখতার ফারুক, প্রফেসর বেল্লাল হোসেন, প্রফেসর রেজাউল করিম বাদল, প্রফেসর নজরুল ইসলাম, প্রফেসর পি এম সফিকুল ইসলাম, অধ্যাপক সাদিকুল সাগর, ড. বনি আদম, প্রফেসর আনসার উদ্দীন, প্রফেসর আনিসুর রহমান, অধ্যাপক রাশেদ আল মাহফুজ, এম এ কুদ্দুস, ইদ্রিস আলী, হাসান ইমাম সুইট, জামসেদ হোসেন টিপুসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পুষ্পঅর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


