IMG-LOGO

সোমবার, ৩১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জোড়া স্বর্ণ নিয়ে ফিরলো রাজশাহীর মেয়ে মারিন আশরাফীরহনপুরে নজরুল সন্ধ্যাতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> কেমন পুরুষকে বিয়ে করলে সুখী হবেন

কেমন পুরুষকে বিয়ে করলে সুখী হবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : পুরুষের কোন দিকটি বেশি আকর্ষণীয়? পুরুষের আকর্ষণীয় দিকের মধ্যে আছে শারীরিক সৌন্দর্য, আর্থিক সচ্ছলতাসহ আরও নানা কিছু। তবে গবেষণা বলছে অন্য কথা।

মনোবিদ গেভিন ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক গবেষণায় জানা গেছে, যেসব পুরুষ উচ্চ আবেগীয় বুদ্ধিমত্তার অধিকারী, তাঁদের দাম্পত্য জীবনে সফল আর সুখী হওয়ার সম্ভাবনা বেশি। কেননা তাঁরা সঠিক মানুষটাকেই দাম্পত্যসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন। অর্থাৎ পুরুষের আবেগীয় বুদ্ধিমতা দেখে আকৃষ্ট হওয়াই বুদ্ধিমানের কাজ।

বুদ্ধিমত্তা সামাজিক আর পেশাগত জীবনের সফলতায় ইতিবাচক প্রভাব ফেলে। একইভাবে রোমান্টিক সম্পর্কেও বুদ্ধিমত্তার প্রভাব সবাসরি ও গভীর। ‘পারসোনালিটি অ্যান্ড ইনডিভিজ্যুয়াল ডিফারেন্সেস’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী ২০২ জন পুরুষের ওপর জরিপ চালানো হয়। যাচাই করা হয় তাঁদের বুদ্ধিমত্তা। এ যাচাইয়ের ক্ষেত্রে মানসিক দক্ষতা, যৌক্তিক বিশ্লেষণ ও রোমান্টিক বা দাম্পত্য সম্পর্কের জীবনঘনিষ্ঠ সমস্যা সমাধানের দক্ষতা প্রাধান্য পেয়েছে।

বুদ্ধিমান মানেই যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো ফলাফল, সফল পেশাজীবন বা আর্থিকভাবে সচ্ছল—এমনটা সব সময় না-ও হতে পারে। এখানে বুদ্ধিমান বলতে আবেগীয় বুদ্ধিমত্তার (ইকিউ) ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ নৈতিকতা, যুক্তি খণ্ডন করে সমাধানে পৌঁছানোর দক্ষতা, শক্তিশালী সম্পর্কের ভিত গড়তে আবেগীয় সমর্থন দেওয়ার ক্ষমতা, ইতিবাচক মানসিকতা, যোগাযোগে দক্ষতা, সমানুভূতি ও সহানুভূতিশীলতা ইত্যাদি বিষয়।

এ গবেষণায়, উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন পুরুষেরা জানিয়েছেন, তাঁরা তাঁদের রোমান্টিক সম্পর্কে সুখী ও সন্তুষ্ট। তাঁরা খুব কমই তাঁদের দাম্পত্যসঙ্গীকে নিয়ন্ত্রণ করতে চান। সিদ্ধান্ত গ্রহণে সঙ্গীর সঙ্গে আলোচনা করেন। বুদ্ধিমান পুরুষেরা খুব কমই সঙ্গীকে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করতে চান। বরং একসঙ্গে বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সহজে ক্ষমা করে এগিয়ে যেতে পারেন আর যেকোনো পরিস্থিতিতে সমস্যা সমাধানের ওপর জোর দেন।

এ গবেষণার অন্যতম পর্যবেক্ষণ হলো, উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন পুরুষেরা সঙ্গীর ওপর আবেগীয়ভাবে নির্ভরশীল। তাঁরা হয়তো অন্যদের তুলনায় সঙ্গীর সঙ্গে কম সময় কাটান। তবে যেটুকু সময় কাটান, ‘কোয়ালিটি সময়’ কাটান। সঙ্গীকে দেওয়া কথা বা প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারেও বুদ্ধিমান পুরুষেরা অনড়। তাঁরা দায়িত্বশীল, কথা দিয়ে কথা রাখেন।

অন্য দিকে যেসব পুরুষের আবেগীয় বুদ্ধিমত্তা কম, তাঁরা সঙ্গীকে নিয়ে হীনম্মন্যতায় ভোগেন। সম্পর্কে থেকে তাঁদের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তাঁদের মধ্যে সঙ্গীকে পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে চাওয়ার প্রবণতা বেশি। দেখা যায়, তাঁরা সঙ্গীর যে গুণ দেখে আকৃষ্ট হয়ে বিয়ে করেছেন, ভবিষ্যতে সেটি নিয়েই সংসারে জটিলতা তৈরি হয়। যেসব পুরুষের বুদ্ধিমত্তা কম, তাঁরা প্রায়ই অস্বাস্থ্যকর সম্পর্কের কারণ হয়ে দাঁড়ান। অনেক ক্ষেত্রে তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। উৎস: ওকল্যান্ড ডটএডু ও প্রথম আলো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news