IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে সাংবাদিকের উপর হামলা

রাণীনগরে সাংবাদিকের উপর হামলা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের রাণীনগর প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টা নাগাদ উপজেলার হরিশপুর এলাকায় এঘটনা ঘটে। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সাংবাদিক আহাদ উপজেলার হরিশপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।

চিকিৎসাধীন আহত সাংবাদিক শাহরুখ হোসেন আহাদ জানান,এলাকায় পার্টনারে তার ডিশ-ইন্টারনেটের ব্যবসা রয়েছে। মঙ্গলবার রাতে কে বা কাহারা ডিস-ইন্টারনেটের তার কেটে দেয়। এঘটনার প্রতিবাদ করেন তিনি। এঘটনার জের ধরে বুধবার সকাল অনুমান ৭টা নাগাদ বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে হরিশপুর মোড়ে পৌছলে পূর্ব থেকে অবস্থানরত নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের পার-বাঁকাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তুহিন হোসেনের (২৬) নেতৃত্রে হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদম মারধর করে দ্রæত পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে আহাদকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শাহরুখ হোসেন আহাদ।
তবে তুহিনের সাথে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় যারাই জড়িত থাক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাংবাদিক আহাদের উপর হামলার খবর ছড়িয়ে পরলে রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় রাণীনগর প্রেসক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন ও সহ-সভাপতি কাজী আনিছুর রহমানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ,উপজেরা প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক আব্দুল মালেক ও সুকুমল কুমার প্রামানিক,প্রেসক্লাব রাণীনগরের সাধারণ সম্পাদক আব্দুর রউফ রিপনসহ রাণীনগর উপজেলা এবং নওগাঁ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে দ্রæত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news