IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করা হবেনা : এ্যাড. মিলন

বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করা হবেনা : এ্যাড. মিলন

বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করা হবেনা : এ্যাড. মিলন

ধূমকেতু প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি ও সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু এখনো প্রায় প্রতিষ্ঠান ও সংস্থায় তার দোসর রয়ে গেছে। তারা আবার মাথাচাঁড়া দিয়ে ওঠার জন্য নানা ভাবে ষড়যন্ত্র করছে। দেশের বাহিরে থেকে পতিত সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা ষড়যন্ত করছে। দেশকে অস্থিতিশীল করে তুললে নোংরামী শুরু করেছে বলে বুধবার বিকেলে কাটাখালিতে কাটাখালি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি নেতা মরহুম মনিরুল ইসলাম ডাবলু ও বিএনপি নেতা খাইরুল ইসলাম ডাকু’র স্মৃতিচারণ ও রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন এই কথা গুলো বলেন।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দলের একেকটি সদস্য একেকজন যোদ্ধা। তাদের শত চেষ্টা করেও বিগত সরকার দলত্যাগ করাতে পারেনি। খুন, গুম, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেও কোন ফায়দা হাসিল করতে পারেনি। বিএনপির এমনি সব নেতা হচ্ছেন মরহুম মনিরুল ইসলাম ডাবলু ও খাইরুল ইসলাম ডাকুরাও। তারা জীবনের শেষদিন পর্যন্ত লড়াই করে গেছেন। তাদের মৃত্যুতে দলের বেশ ক্ষতি হয়েছে। তবে সবাইকে যেতে হবে এটা ধ্রুব সত্য। তিনি ডাবলু, ডাকু সহ বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানসহ অসুস্থ্য সকল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করেন। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করানোর জন্য জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মিলন।

কাটাখালি পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কাটাখালি পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দুলাল, কাটাখালী পৌরসভা সাবেক সহ সভাপতি আব্দুল মুকিত, হরিয়ান ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মজিবুর রহমান, হরিয়ান ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব আফিন কনক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রাসেল।

এছাড়াও পবা উপজেলা যুবদলের সাবেক সদস্য শফিকুল ইসলাম, রাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, আনারুল ইসলাম, আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক জিএস রফিকুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31