IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ছাত্রীদের সাথে অনৈতিক আচরণ, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

মহাদেবপুরে ছাত্রীদের সাথে অনৈতিক আচরণ, অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

নির্যাতন, শ্লীলতাহানী

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে একাধিক শিক্ষার্থীদের সাথে অনৈতিক আচরণের অভিযোগে রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে একাধিক শিক্ষার্থীদের সাথে অনৈতিক আচরণ করতেন। বিষয়টি জানাজানি হলে ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কয়েকজন ছাত্রী সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। এছাড়াও ক্লাস বর্জন করে অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমানের শাস্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা।

পরে প্রধান শিক্ষক নজরুল ইসলাম শাহ্ অভিযোগ ও শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি লিখিতভাবে রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানকে জানান। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম ওই বিদ্যালয় গিয়ে বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টি নিয়ে গত ১২ নভেম্বর অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় আলোচনা হয়। আলোচনা শেষে সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রধান শিক্ষক নজরুল ইসলাম শাহ্ ওইদিনই সহকারি শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন।

এ ব্যাপারে সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে কয়েকজন ছাত্রী অন্যের খাতা দেখে লেখার চেষ্টা করছিল। এতে বাধা দেয়ায় ওই ছাত্রীরা ক্ষুদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে মিথ্যা অভিযোগ করে। এছাড়া ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও আগে থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের ষড়যন্ত্রেরই শিকার হয়েছেন তিনি।

তিনি আরও জানান, ওই ষড়যন্ত্রকারীদের আলাপ আলোচনার কিছু অডিও রেকর্ডও তার কাছে রয়েছে।

এ ব্যাপারে রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখান্ত করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news