IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না’রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপোরশায় কৃষকদের মাঝে ডিজেল বিক্রি তদারকীতে ইউএনও রাকিবুল ইসলামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ
Home >> টপ নিউজ >> কৃষি >> কাজিপুরে লক্ষ মাত্রার চেয়েও বেশি জমিতে ভুট্রা চাষে আলোর মুখ দেখছেন কৃষকেরা

কাজিপুরে লক্ষ মাত্রার চেয়েও বেশি জমিতে ভুট্রা চাষে আলোর মুখ দেখছেন কৃষকেরা

ধূমকেতু প্রতিবেদক,মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রতি বছরের ন্যায় এবছর আশানরুপ বরো ধান গোলায় তুলেই অল্প পরিশ্রম ফলন ভালো ও অধিক লাভের আশায় ভুট্রা চাষে ব্যস্ত সময় পার করছেন ওই উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকেরা।সরেজমিনে দেখা যায় উপজেলার সোনামুখি ইউনিয়নের হাটসিরা গ্রামে রাস্তার দুধারে রোপনকৃত সারি সারি ভুট্রা গাছ বিস্তন্ন মাঠজুরে সবুজের চাদরে ভরে উঠেছে।

উপজেলার সোনামুখী ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের কৃষক মোঃ জেলহক হোসেন মোঃ শুকুর আলী মোঃ আব্দুর রহমান মোঃ আজাহার আলী জানায় ভুট্রা চাষে অল্প পরিশ্রম ফলনও ভাল হয়। তাছাড়া আমরা অধিক লাভের আশায় নিজেদের প্রায় ৪০ বিঘা জমিতে এবছর ভুট্রা চাষ করছি। এ সময় তারা আরো জানান, ধানসহ অন্যান্য ফসলের চেয়ে ভুট্রা চাষে লাভ বেশি। অপর দিকে ভুট্রা চাষে পরিশ্রম ও খরচ কম তাই এমন ফসল ফলাতে কৃষক আগ্রহ শীল। আবহাওয়া তাপমাত্রা স্বাভাবিক বা অনুকুলে থাকলে সঠিক পরিচর্যায় মাত্র চার মাসেই জমিতে থেকে উত্তলন করা যায় এই ভুট্টা। বছরের অগ্রহায়ন মাসে জমিতে হালচাল করে জমির মাঝ বরাবর রশি টানিয়ে সারিবদ্ধ ভাবে ভুট্রা বীজ রোপণ করা হয়। সঠিক পরিচর্য়া মাধ্যমে চৈত্রর কাঠফাটা রোদে সোনালি রংঙের ভুট্রা গাছ থেকে এ ফসল সংগ্রহ করা হয়।
পাশাপাশি ভুট্রা সংগ্রহের পর ওই শুকনা গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। কাজিপুর উপজেলার উপসহকারী মোঃমাহমুদুল আলম জানান, বিগত বছরের তুলনায় এবছর কাজিপুর উপজেলায় প্রায় অধিকাংশ কৃষকগন জমির ধান কর্তনের পর পরই তারা অধিক লাভের আশায় নিজেদের জমিতে ভুট্টা চাষে ব্যস্ত সময় পার করছে। ধানের চেয়ে ফলন ভাল এবং বর্তমান বাজারে ধানের মুল্যের চেয়ে ভুট্টা চাষ করে অর্থিক ভাবে লাভবান হওয়ায় ভুট্টা চাষে ঝুকে পড়েছে কৃষকেরা। তিনি আরো জানান,প্রতিবছর অগ্রহায়ণ মাসে মৌসুমের শুরুতে কৃষকেরা জমিতে ভুট্টার বীজ রোপন করে থাকে এবং চৈত্র মাসে এই ভুট্টা কর্তন করে বাজারজাত করে থাকে। এছাড়া ফলন ভালো হলে প্রতি বিঘা জমি থেকে ৩৮/৪০ মন শুকনা ভুট্রা বাজারজাত করা যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, কাজিপুর সদর একটি পৌরসভা ও কাজিপুর উপজেলার ১২ ইউনিয়নের নদীর পূর্ববর্তী ৬ টি ইউনিয়ন তথা নাটুয়াপাড়া, তেকানী,নিশ্চিতপুর, মুনসুরনগর,খাসরাজবাড়ি, চরগিরিস এবং বীর অঞ্চলের সোনামুখী,চালিতাডাঙ্গা, মাইজবাড়ি,মেঘাই,গান্দাইল ও শুভগাছা ইউনিয়নের প্রায় ৯ হাজার ৩৬৯ হেক্টর জমিতে ভুট্রা চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা অধিক লাভের আশায়

ভুট্রার চাষের লক্ষ মাত্রার চেয়েও বেশি জমিতে এবছর ভুট্রার চাষ করেছে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন,আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকগন সঠিক ভাবে পরিচর্যায় এ বছর ভুট্টায় কাঙ্ক্ষিত ফলনের চেয়ে বেশি ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031