IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় লাশ আটকে পাওনা টাকা দাবি

কুষ্টিয়ায় লাশ আটকে পাওনা টাকা দাবি

কুষ্টিয়ায় লাশ আটকে পাওনা টাকা দাবি

কুষ্টিয়ায় লাশ আটকে পাওনা টাকা দাবি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় পাওনা টাকার দাবিতে এক ব্যক্তির লাশ আট ঘণ্টা আটকে রাখা হয়। পরে পরিবার ও আত্মীয়েরা জোর করে ওই ব্যক্তির সৎকার করেন। ঘটনাটি ঘটেছে জেলার খোকসা উপজেলার হিলালপুর গ্রামে।

প্রয়াত ওই ব্যক্তির নাম মাইকেল এম রহমান ওরফে মতিন (৫৫)। গত বুধবার রাত ৯টার দিকে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান।

মাইকেল একই গ্রামের মজিবর রহমানের ছেলে। ২৫ বছর আগে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। তিনি দুই স্ত্রী ও পাঁচ কন্যাসন্তান রেখে গেছেন।

অভিযোগ রয়েছে মাইকেল এম রহমান বিভিন্ন ব্যক্তিকে বিদেশে পাঠানো, প্রকল্পের ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর মৃত্যুর খবরে টাকা পাওয়ার অভিযোগ তুলে স্থানীয়রা জড়ো হন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাইকেল এম রহমানের লাশ তাঁর গ্রামের বাড়ি হিলালপুরে আনা হয়। এ খবর ছড়িয়ে পড়লে কথিত পাওনাদার মৃত ব্যক্তির কাছে টাকা পাবে বলে দাবি করেন। তাঁরা সৎকারে বাধা দেন। এ নিয়ে পাওনাদারদের সঙ্গে মাইকেল এম রহমানের পরিবারের সদস্যরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

বেলা ২টা ৩০ মিনিটের দিকে পরিবারের লোকেরা জোর করে লাশটি কমলাপুর চালর্সে নিয়ে যায়। সেখানে খ্রিষ্টধর্ম অনুযায়ী তাঁর সমাধি করা হয়।

নিহতের বাড়িতে উপস্থিত সাইফুল ইসলাম দাবি, তাঁকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে নগদ ৯ লাখ টাকা ও ৭ লাখ ৫০ হাজার টাকার চেকসহ মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন মাইকেল। প্রায় তিন বছর পার হলেও তাঁকে আর বিদেশে পাঠাতে পারেননি। তাঁর টাকাও ফেরত দেননি।

বীথি খাতুন নামে এক নারী জানান, তাঁর স্বামী আরিফ হোসেনকে গরুর ফার্মের ওপর এক কোটি টাকা ঋণ করে দেওয়ার কথা বলে ৬ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। ঋণ না দিয়ে প্রায় দুই বছর ধরে ঘোরাতে থাকেন।

শোমসপুর ইউনিয়নের জাহিদ হোসেন বলেন, ‘গরুর খামারের ঋণ করিয়ে দেওয়ার কথা বলে এম রহমান চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু ঋণ আর করে দেয়নি।’

নিহতের দুই স্ত্রী সনিকা ও মারি দাবি করেন, তাঁদের স্বামী কারও সঙ্গে প্রতারণা করেননি। উল্টো তিনি অন্য মানুষের কাছে প্রায় কোটি টাকা পাবেন। অনেকেই তাঁর কাছে চেক দিয়ে টাকা নিয়েছেন। তাঁরা যাতে টাকার দাবি না করতে পারেন, সেই জন্য তাঁদের ওপর উল্টো চাপ দিচ্ছে।

প্রয়াত ব্যক্তির ছোট ভাই মোক্তার হোসেন বলেন, মতিন ওরফে মাইকেল এম রহমান ইসলাম ধর্ম ত্যাগের পর পরিবার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এক সপ্তাহ আগে তিনি ব্রেন স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31