IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পাবনায় মানব কল্যাণ ট্রাস্টের চারতলা বিশিষ্ট এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

পাবনায় মানব কল্যাণ ট্রাস্টের চারতলা বিশিষ্ট এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় দৃষ্টিপ্রতিবন্ধী, অসহায়, এতিম, দুস্থ ও দরিদ্রদের বিনা খরচে শিক্ষা, চিকিৎসা, থাকা ও খাওয়ার অন্যতম প্রতিষ্ঠান মানব কল্যাণ ট্রাস্ট সিংগার চারতলা বিশিষ্ট এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১০ টায় ট্রাস্ট মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই টার্স পদ্ধতির কোরআন পড়ে তেলাওয়াত করে প্রতিষ্ঠানের দৃষ্ঠিপ্রতিবন্ধী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে ট্রাস্টের সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, পাবনা কলেজের গণিতের সহকারী অধ্যাপক আলহাজ্ব ডক্টর মোঃ আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মাহাতাব রিয়েল এস্টেটের চেয়ারম্যান ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অষ্ট্রেলিয়ার পার্থের কারটিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এসডিজি বাংলাদেশ চ্যাপ্টারের ন্যাশনাল কোঅর্ডিনেটর ডক্টর মোঃ আমজাদ হোসেন, কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব ডা. ইফতেখার মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল বাতেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, ইছামতি কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ সাবের আলী, গুলনাহার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামীম আকতার শিলু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম ও সাবেক ব্যাংকার কাজী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামেয়া আশরাফিয়ার পাবনার শাইখে বুখারী ও চাপাবিবি ওয়াকর্ফ এস্টেট মসজিদ কমপ্লেক্সের খতিব হাফেজ মাওলানা মুফতি ড. আব্দুল্লাহ আল মামুন ক্বাসিমী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা আব্দুল মালেক।

ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেন বলেন, এতিমখানার জন্য একটি বহুতল ভবন নির্মাণ করার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরেই বিভিন্ন দ্বারে, পরিচিত জন ও আমার দেশ বিদেশে থাকা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে আসছিলাম। আজ চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে সত্যিই আনন্দিত। তিনি বলেন, এই ভবন নির্মাণ করতে কমপক্ষে ৩ কোটি টাকার প্রয়োজন। ইতোমধ্যে রহিম গ্রæপের রহিম স্টীল মিলস লিমিটেড ঢাকা ২০ লক্ষ টাকা দান করে কাজটি শুরু করে দেয়ার সুযোগ দিয়েছেন। তারা আরও সহায়তা করতেন। মাহাতাব বিশ্বাস, বেশ কয়েকজন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। আমি এতিমদের জন্য এটি সম্পন্ন করে রেখে যেতে চাই। এ জন্য সমাজের বিত্তবান ও দানশীলদের দান বিশেষ প্রয়োজন। তারা অবশ্যই এগিয়ে আসবেন এমন প্রত্যাশা রাখি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31