IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Home >> টপ নিউজ >> শিক্ষা >> চাঁপাইনবাবগঞ্জে মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট, উচ্ছেদের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট, উচ্ছেদের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাট নির্মাণের প্রতিবাদে ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মাদরাসা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, গত ১৬ বছর ধরে মাদরাসার খেলার মাঠ দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা নির্মাণ করেছে দখলকারীরা। এনিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) বরাবর দফায় দফায় অভিযোগ দেয়া হয়। উপজেলা ভূমি অফিস এনিয়ে একাধিকবার অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে নোটিশ দিলেও তা মানেনি তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, খেলার মাঠের চারিদিকে দোকানপাট তৈরি করা হয়েছে। সেখানে ক্লাসের ফাঁকে খেলতে গেলেই বাধা দেয় অবৈধ দখলকারী দোকানদাররা। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের প্রয়োজনে দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ ফিরিয়ে দেয়ার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদরাসার সুপার মোহা. আজিজুর রহমান, সহ-সুপার মো. মতিউর রহমান, সহকারী শিক্ষক মাসুদ রানা, সিনিয়র সহকারী মৌলভী মো. সাইদুর রহমান, ইবতেদায়ী প্রধান মো. মোস্তফা কামাল, সহকারী শিক্ষক তামান্না মহল শিশির, শিক্ষার্থী হালিমা খাতুন, রুবেল হোসেনসহ অন্যান্যরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31