IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ মন্ত্রী মিনুরসিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণপিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুটানা দশম দিনের ইরানে যুক্তরাষ্ট্রের হামলাফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা
Home >> কৃষি >> লিড নিউজ >> রাণীনগরে আতব ধানে ব্লাস্টের আক্রমন \ চরম ক্ষতিতে কৃষকরা

রাণীনগরে আতব ধানে ব্লাস্টের আক্রমন \ চরম ক্ষতিতে কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে চলতি আমন মৌসুমে আতব ধানের শীষ ব্যপকহারে মরে যাচ্ছে। ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের শীষ মরে যাওয়ায় ফলন অর্ধেকেরও কমে নেমে এসেছে। কৃষকরা বলছেন, যেখানে গত বছর বিঘাপ্রতি ১২থেকে ১৬মন হারে ফলন হয়েছে সেখানে এবছর মাত্র ৬থেকে ৮মন হারে ফলন হচ্ছে। ফলে,ফলনে চরম বিপর্যয় ঘটেছে।তবে কৃষি কর্মকর্তা বলছেন,একই জাতের ধান বার বার চাষ করলে ওই ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই ভাল ফলন পেতে ধানের জাত পরিবর্তনের পরামর্শ দিয়েছেন কৃষকদের।

রাণীনগর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,চলতি মৌসুমে উপজেলা জুরে ১৮হাজার ৪৫০হেক্টর জমিতে ধানের চাষ করেছেন কৃষকরা। এর মধ্যে ধানী গোল্ড,বিনা-১৭,ব্রি ধান-৪৯,ব্রি ধান-৯০,স্বর্ণা এবং আতব ও চিনি আতব ধান চাষ করেছেন কৃষকরা। অফিসের তথ্য মতে,কৃষকরা ব্রি-৩৪জাতের আতব ধান চাষ করেছেন প্রায় ৭হাজার ৫৪০হেক্টর এবং চিনি আতব ধান চাষ করেছেন ১৩৩হেক্টর জমিতে।

কৃষকরা বলছেন,ধান রোপনের শুরুতে আবহাওয়া অনুকুলে থাকায় ধান গাছ বেশ ভাল হয়েছিল। কিন্তু ধানের শীষ বের হবার পর থেকেই শীষ মরা রোগ দেখা দেয়। শীষ মরা প্রতিরোধে বিভিন্ন কোম্পানীর ওষুধ ছিটিয়েও কোন ফল হয়নি। তাদের ভাষ্য মতে,চাষকৃত আতব ধান সব চাইতে বেশি মরেছে। তবে অন্যান্য জাতের ধানের শীষ তুলনা মুলকভাবে কম মরেছে। কৃষকরা বলছেন,ব্যপক হারে ধানের শীষ মরে যাওয়ায় প্রতি বছরের গড় ফলনে অর্ধেকেরও কম হচ্ছে এবার। এতে চরমভাবে লোকসানে পরেছেন কৃষকরা।

উপজেলার আনালিয়া খলিশাকুড়ি গ্রামের কৃষক লেকিন প্রামানিক জানান,এবার ভাল দাম পাওয়া যাবে মনে করে প্রায় ২০বিঘা জমিতে আতব ধান রোপন করেছেন। এরই মধ্যে তিনি প্রায় ১১বিঘা জমির ধান কর্তন করেছেন। কিন্তু ব্যপক হারে শীষ মরে যাওয়ায় বিঘা প্রতি (৩৩ শতক) ৮ /৯মন হারে ধানের ফলন হচ্ছে।
কালীগ্রাম খন্দকার পাড়া গ্রামের কৃষক জয়নাল খন্দকার জানান,তিনি এবার প্রায় ১১বিঘা জমিতে আতব ধান রোপন করেছেন। বøাষ্ট রোগে আক্রান্ত হয়ে ধানের শীষ মরে গেছে। কোন ওষুধ ছিটিয়েও লাভ হয়নি। বিঘা প্রতি হয়তো ৫ থেকে ৬মন হারে ধানের ফলন হতে পারে।

সিলমাদার গ্রামের কৃষক ছামিদুল ইসলাম জানান,তিনি প্রায় ৮বিঘা জমিতে আতব ধান চাষ করেছেন। বেশ কয়েক বিঘা জমির ধান কর্তন করা হয়েছে। এতে ৬/৭মন হারে ধানের ফলন হয়েছে। তিনি বলছেন,গত বছর আতব ধানে বিঘা প্রতি প্রায় ১৪থেকে সর্বোচ্চ ১৬মন পর্যন্ত ধানের ফলন হয়েছে। অথচ এবার ধানের শীষ মরে যাওয়ায় ফলন অর্ধেকেরও কম হচ্ছে। এতে করে চরম ক্ষতির মুখে পরেছেন কৃষকরা

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক জানান,আতব ধান ছাড়া অন্যান্য ধানের তেমন সমস্যা হয়নি। কিন্তু ব্রি-৩৪জাতের আতব ধানের শীষ মরে যাওয়ায় অনেকটায় ফলন কমে গেছে। তিনি জানান,এই জাতের ধান কৃষকরা দীর্ঘ সময় ধরে চাষ করে আসছেন। একই জাতের ধান বার বার একই জমিতে চাষ করলে ওই ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই ভাল ফলন পেতে ধানের জাত পরিবর্তনের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930