ধূমকেতু প্রতিবেদক : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী কলেজ ছাত্রদল একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী কলেজ এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ঘটা নানা অপকর্ম ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন।
এসময় প্রধান অতিথি হিসেবে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। এছাড়াও, রাজনৈতিক নেতাকর্মীদের উপর দমনপীড়ন, মিথ্যা মামলা এবং গুম-খুনের বিষয়গুলো নিয়ে তীব্র সমালোচনা করেন তারা।
মানববন্ধনে রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, “মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে এই সরকার দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে।”
অনুষ্ঠানে মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, তারা যেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


