IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শহীদ জিয়ার রাজনীতি হচ্ছে স্বনির্ভরতার রাজনীতি : ফজলে হুদা বাবুল

শহীদ জিয়ার রাজনীতি হচ্ছে স্বনির্ভরতার রাজনীতি : ফজলে হুদা বাবুল

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : “শহীদ জিয়ার রাজনীতি স্বনির্ভরতার রাজনীতি,মানুষকে চুষে খাওয়ার রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি নয়” শহীদ জিয়ার রাজনীতি হচ্ছে গার্মেন্টস দিয়ে দুটো হালাল রোজগার করার রাজনীতি,মজুতদারের রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি নয়,মানুষকে চুষে খাওয়ার রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি নয়। তিনি মওলানা ভাষানীর ১৯৭৬সালের ভারত অভিমূখী লংমার্চের কথা গুলো বলেন, রাজনীতিতো শোষনের বিরুদ্ধে অন্যায়,জুলুম,অত্যাচারের বিরুদ্ধে, সংগ্রাম করবার নামই হলো রাজনীতি, সাধারণ মানুষের ও মানুষের কল্যানে পাশে দাঁড়ানোর নামই হচ্ছে রাজনীতি ,রাজনীতি চাঁদাবাজির জন্য না,বড়লোক হবার জন্য নয়। ঘুষখোর দালাল,মক্ষিরাণী,কাঠালরাণী,বেগুনের বেগুনি নয় মিষ্টি কুমড়ার বেগুনি বানানো ঐ মহিলা। বাংলাদেশকে যে শোষণ করেছে,তার নিজের দল আওয়ামীলীগকে ধংস করেছে,তার বাপ কিন্তু ৭৫এ মরেনি এইবার তার বাপকে খুন করেছে। এই খুনি হাসিনা গনতন্ত্রকে খুন করেছে,ব্যাংক লুট করেছে, ব্যাংক লোন করেছে,অর্থ লুট করেছে,ধর্ম লুট করেছে, মানুষের স্বাধীনতা লুট করেছে বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নওগাঁর বদলগাছীতে বিএনপি ঘোষিত ৩১দফার আলোচনা ও স¤প্রতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার ১৪ই ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় কোলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু বলেন, বিগত নির্বাচনে যে সকল লোক আওয়ামীলীগের হয়ে নির্বাচন করেছে তাদের নিয়ে সূধী সমাবেশ করছে জনি। ২০১৮সালের নির্বাচনের পর থেকে কোন নেতাকর্মীদের খোঁজ নেয়নি এই জনি। নেতাকর্মীদের মামলার ব্যপারে কোন খোঁজ-খবরও নেননি এই জনি সিদ্দিকী। কিন্তু সেই সব দুঃসময়ে বিএনপির সকল অঙ্গসংগঠনের পাশে ছিলেন এই ফজলে হুদা বাবুল ভাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিম,সাইদুর রহমান কেটু,সাইদুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক বেনজির আহাম্মেদ,প্রচার সম্পাদক আবু রায়হান গিটার,ক্রীড়া সম্পাদক ইউনুছার রহমান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা, সাইদুর রহমান পিন্টু, কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম, সদস্য রবিউল হাসান,ছাত্রদলের সদস্য সচিব সুমন হোসেন সহ উপজেলা বিএনপি অংগসংগঠনের নেতা কর্মীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31