IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> লিড নিউজ >> বড়পুকুরিয়া খনিতে কয়লার পাহাড়, উৎপাদন ব্যাহতের শঙ্কা

উৎপাদন কমে যাওয়ায় ব্যবহার কমেছে কয়লার

বড়পুকুরিয়া খনিতে কয়লার পাহাড়, উৎপাদন ব্যাহতের শঙ্কা

বড়পুকুরিয়া খনিতে কয়লার পাহাড়, উৎপাদন ব্যাহতের শঙ্কা

বড়পুকুরিয়া খনিতে কয়লার পাহাড়, উৎপাদন ব্যাহতের শঙ্কা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, হারুন-উর-রশীদ, ফুলবাড়ী : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে জমেছে কয়লার পাহাড়। কর্তৃপক্ষ বলছে তাপ বিদ্যুৎ কেন্দ্র চাহিদা মতো কয়লা না নেওয়ায় খনিতে জমেছে কয়লার স্তুপ। দ্রুত এসব কয়লা ব্যবহার না বাড়লে ব্যহত হতে পারে উৎপাদন, ঘটতে পারে দুর্ঘটনা। তাই দ্রুত খনি থেকে উৎপাদিত কয়লার ব্যবহারের তাগিদ খনি কর্তৃপক্ষের। গ্রীষ্মকালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন শুরু হয় ২০০৫ সাল থেকে। পূর্বে এ খনির কয়লা বানিজ্যিকভাবে বিক্রি হলেও ২০১৯ সাল থেকে তা বন্ধ হয়ে যায়। ২০১৯ সাল থেকে শুধুমাত্র পিডিবি’র কাছে কয়লা বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী ২০১৯ সাল থেকে শুধু মাত্র বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ শুরু করে খনি কর্তৃপক্ষ।

তিনটি ইউনিট সমৃদ্ধ ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিনের কয়লার চাহিদা ৪ হাজার ৫০০ মেট্রিকটন। কিন্তু ২০২০ সাল থেকে ২নং ইউনিট পুরোপুরি বন্ধ রয়েছে। গত সপ্তাহ থেকে ১ নং ইউনিটটি বন্ধ রয়েছে। ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩ নং ইউনিট থেকে ১৫০ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফলে তাপ বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ২ হাজার ২০০ মেট্রিকটন কয়লা ব্যবহার করছে। এর বিপরীতে কয়লা খনি থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে ৪ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা। কয়লা খনিতে কয়লা রাখার জন্য মোট তিনটি ইয়ার্ড রয়েছে।

এর মধ্যে একটি ইয়ার্ডে সেডিমেন্ট কয়লা। বাকি দুটি ইয়ার্ড উৎপাদিত কয়লা রাখার জন্য ব্যহার করা হয়। এ দুটির ধারন ক্ষমতা ২ লাখ মেট্রিকটন। সেখানে মজুদ আছে ২ লাখ ৯০ হাজার মেট্রিকটন কয়লা। বর্তমান যে কূপ থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে সে কূপ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আরো ৩০ হাজার মেট্রিকটন কয়লা উত্তোলন হবে। এর পাশাপাশি আগামীবছর ফেরুয়ারীর প্রথম সপ্তাহ থেকে নতুন কূপ থেকে কয়লা উত্তোলন শুরু হবে। সেক্ষেত্রে খনি থেকে দ্রুত কয়লা অপসারন করা না হলে উৎপাদন ব্যহত হওয়ার আশংকা দেখা দেবে।

বড়পুকুরিয়া খনিতে কয়লার পাহাড়, উৎপাদন ব্যাহতের শঙ্কা
বড়পুকুরিয়া খনিতে কয়লার পাহাড়, উৎপাদন ব্যাহতের শঙ্কা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

কয়লা খনি কর্তপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী কয়লার স্তুপের উচ্চতা ৫ মিটারের অধিক হওয়া বাঞ্চনীয় নয়। এর বেশি হলে যেহেতু কয়লা দাহ্য পদার্থ তাই আগুন ধরার সম্ভাবনা থাকে। কিন্তু এখন ইয়ার্ডে কয়লার স্তুুপ হয়েছে ১৫ মিটারের অধিক। দুর্ঘটনা এড়াতে প্রতিনিয়ত কয়লার স্তুপে পনি দেওয়া হচ্ছে। কয়লা অপসারন করতে তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে লিখিত এবং মৌখিক ভাবে প্রতিনিয়ত তাগাদা দেওয়া হচ্ছে।

দিনাজপুর বড়পুকুরিয়া কোল মাাইনিং কোমম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বলেন, আমাদের কয়লা খনি থেকে উৎপাদন অব্যাহত আছে। বর্তমান কূপ থেকে লক্ষমাত্রা ছিলে ৩ লাখ ৯৫ হাজার মেট্রিকটন। উত্তোলিত হয়েছে ৪ লাখ ৫৬ হাজার মেট্রিকটন। আরো প্রায় ৩০ হাজার মেট্রিকটন কয়লা উত্তোলন হবে। বর্তমানে ব্যবহৃত দুটি ইয়ার্ডে ধারণ ক্ষমতা ২ লাখ টনের বিপরীতে ২ লাখ ৯০ হাজার মেট্রিকটন কয়লা রয়েছে। নিয়ম অনুযায়ী কয়লার স্তুপর উচ্চতা ৫ মিটারের অধিক হওয়া বাঞ্চনীয় নয়। কিন্তু এখন ইয়ার্ডে কয়লার স্তুপ হয়েছে ১৫ মিটারের অধিক। অতিরিক্ত কয়লা দ্রুত অপসারন করলে উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে, পাশাপাশি কয়লার নিরাপত্তা নিশ্চিত হবে। দুর্ঘটনার আশংকায় সার্বক্ষনিক পনি ছিটানোসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31