IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*ত
Home >> টপ নিউজ >> কৃষি >> মহাদেবপুরে চিনি আতব ধানেরফলন ও দামে খুশি কৃষক

মহাদেবপুরে চিনি আতব ধানেরফলন ও দামে খুশি কৃষক

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমে চিনি আতব ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ভালো ফলন ও দাম পেয়ে খুশি কৃষকরা। এ ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে কৃষক-কৃষানিরা। চলতি মৌশুমে এ ধান চাষে আবহাওয়া অনুক‚ল থাকাসহ সরকারি ভাবে কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনা প্রদান করায় বাম্পার ফলন হয়েছে বলে স্থানীয় কৃষি অধিদপ্তর জানায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০ ইউনিয়নে ১০ হাজার ৬ শ’ হেক্টর জমিতে উন্নত জাতের চিনি আতব ধান চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। এ জমি থেকে ৩৪ হাজার ৯৮০ মেট্রিক টন চিনি আতব ধান এবং এ ধান থেকে ২৩ হাজার ৩২০ মেট্রিক টন চিনি আতব চাল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চককামাল গ্রামের কৃষক সোহেল বলেন, এ বছর তিনি ২৪ বিঘা জমিতে চিনি আতব ধান চাষ করেছেন। তার চাষকৃত জমিতে বিঘা প্রতি ১২ থেকে ১৪ মন চিনি আতব ধান ফলন হয়েছে। ধানের ফলন হওয়ায় খুশি তিনি।

শিবরামপুর গ্রামের কৃষক আবদুল জববার চলতি মৌসুমে ৫ বিঘা ও জয়পুর গ্রামের কৃষক জহুরুল ইসলাম ২ বিঘা জমিতে চিনি আতব ধান চাষ করেছেন। তারা জানান, তাদের জমিতে বিঘা প্রতি ১২ থেকে ১৩ মন চিনি আতব ধানের ফলন হয়েছে। ধানের ভালো ফলন ও বাজারে বেশি দাম পাওয়ায় খুশি তারা। গতকাল শনিবার মহাদেবপুর হাটে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মন চিনি আতব ধান ২ হাজার ১০০ টাকা ২ হাজার ২০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। যা ১ সপ্তাহের ব্যবধানে প্রতিমন ধানের দাম ১০০ টাকা বেড়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবার চিনি আতব ধানের ফলন ভালো হয়েছে, এ অঞ্চলের চিনি আতব ধানের মান ভালো হওয়ায় দেশব্যাপী এর ব্যপক চাহিদা রয়েছে, এ ছাড়াও এ এলাকার চালের চাহিদা রয়েছে মধ্যপাচ্যের দেশগুলোতে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930