IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাজার মূল্যে কম হওয়ায় পেঁয়াজে লোকসান গুনছে চাষীরা,আমদানি বন্ধের দাবিতে স্মারক লিপি প্রদান

বাজার মূল্যে কম হওয়ায় পেঁয়াজে লোকসান গুনছে চাষীরা,আমদানি বন্ধের দাবিতে স্মারক লিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় এ বছর পেঁয়াজ চাষ করে কৃষকরা প্রতি বিঘায় লোকসান গুনছেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কারণে এই লোকসান হচ্ছে বলে দাবি করেছেন উপজেলার শতাধিক কৃষক। বৃহস্পতিবার(২ জানুয়ারী) বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার-সহ তাঁর মাধ্যমে ছয়টি দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।

বাঘার লিড ফার্মার(কৃষক) শফিকুল ইসলাম স্বাক্ষরিত স্মারক লিপিতে বলা হয়েছে, এ বছর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চল সহ উপজেলার সাতটি ইউনিয়ন এবং দুটি পৌর এলাকায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে মুড়িকাঁটা পেঁয়াজ চাষাবাদ করা হয়েছে। যার উৎপাদন খরচ পড়েছে বিঘা প্রতি ১ লক্ষ ১০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা । শুরুর দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার উৎপাদনের লক্ষ্য মাত্রা দাড়িয়েছে ৪০ থেকে ৬০ মণ। যার বর্তমান বাজার মুল্য ৫৫ থেকে ৮০ হাজার টাকার মধ্যে।

বাঘার চরাঞ্চলের পেঁয়াজ চাষী আসাদুজ্জামান বলেন আমি গত বছর পেঁয়াজের বাজার মুল্য ভালো হওয়ায় এ বছর ৭০ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। কিন্তু বর্তমানে তত্ত্ববধায়ক সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কারনে দেশি পেঁয়াজের মুল্য কমে গেছে। এর ফলে আমরা প্রতি বিঘা জমিতে ৪০ থেকে ৫০ হাজার টাকা লোকসান গুনছি।

এদিকে নির্বাহী অফিসারের কার্যালয়ে আসা কৃষক ফজলুল হক ,সাইফুল ইসলাম, সাবাদুল হোসেন, রেজাউল করিম ও বজলুর রহমানের সাথে কথা বলে জানা গেছে, তারা গত বছর পেঁয়াজের বাজার মুল্য ভালো পাওয়ার কারণে এবার ১০ বিঘার নিচে কেউ পেঁয়াজ চাষ করেননি। অথচ বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কারণে সকল কৃষক আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ কারণে তারা অবিলম্বে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেশী পেঁয়াজের বাজার মুল্য বৃদ্ধির দাবি জানিয়েছেন।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, স্মারকলিপি পেয়েছি। আমি যথাযথ কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিবো। #

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31