IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> শিক্ষা >> মহাদেবপুরে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

মহাদেবপুরে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার স্বরুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসী সহ দুই শতাধিক লোকজন অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, পট পরিবর্তনের পর থেকেই চেরাগপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাজাহান আলী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা রানীকে বিভিন্ন সময়ে নানা ধরনের ভয়-ভীতি, হুমকি প্রদর্শন সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে। গত কয়েকদিন আগে আবারো শাজাহান আলী তার দলবল নিয়ে বিদ্যালয় এসে প্রধান শিক্ষিকা সঞ্চিতা রানী কে চাকুরি থেকে বহিষ্কার করার হুমকি সহ অকথ্য ভাষায় গালি গালাজ করে মারপিটের চেষ্টা চালায়।

এই ঘটনার প্রতিবাদে সচেতন গ্রামবাসী ও অভিভাবক মহলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করে শাহজাহান আলীর শাস্তি দাবী করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরস্বতী পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী ইসরাইল, স্বরুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নাজমুল, সহকারী শিক্ষক জয়ন্ত কুমার বর্মন প্রমুখ।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31