IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জন
Home >> টপ নিউজ >> বিনোদন >> ভারতে বড় দায়িত্ব পেলেন ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী সোহানা সাবা

ভারতে বড় দায়িত্ব পেলেন ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী সোহানা সাবা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের আলোচিত অভিনেত্রী সোহানা সাবা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে থাকা ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পর ব্যাপকভাবে সমালোচিত হন এই অভিনেত্রী। এবার নতুন আলোচনায় শুরু হয়েছে এই অভিনেত্রীকে নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সবর থাকেন সাবা। দেশের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেন তিনি। বর্তমানে ভারতে রয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিও প্রকাশ করছেন। ভারতে বিশেষ দায়িত্ব পালন করছেন সাবা। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান নিজেই।

দীর্ঘ সেই পোস্টে সোহানা সাবা লেখেন, ২০২৪-এর আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রোপজাল দেওয়া হলো জুরি হতে, আমি এতটাই কাজহীন এবং মন খারাপ করেছিলাম যে চট করে এই প্রপোজালটা এবার এক্সেপ্ট করে নেই। জি হ্যাঁ, আমি অফিসিয়াল জুরি অফ জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছি।

অভিনেত্রী আরও লেখেন, একটা কথা বলতে চাই যে, আগে শুধুমাত্র আমি আমার অভিনয়ের বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন। যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত। এখন (গত আগস্ট মাসের পরে) দেশের অথবা বিদেশের আনাচে-কানাচে প্রচুর বাংলাদেশি আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপটপ করে আমার পানি পড়তে থাকে।

উল্লেখ্য, সোহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন। কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে ‘আলো আসবেই’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে আওয়ামীপন্থি শিল্পী হিসেবে নাম ওঠে তার। সেখানে যাদের সবার ভূমিকা ছিল জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে থেকে নানান নীল নকশার ছক আঁকা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31