IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> লিড নিউজ >> রাজনীতি >> ‘স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়’

‘স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, এই লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে যাচ্ছে।

রোববার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ ইং এর ফাইনাল খেলার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল বলেন, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি, নতুনভাবে স্বাধীন করেছি। সেই নতুন স্বাধীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই।

তিনি আরও বলেন, এই জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের সকল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃনমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই।

তারেক রহমান সারা বাংলাদেশের তৃণমূলে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন উল্লেখ করে সাবেক সাফজয়ী এই ফুটবলার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ ইং শুরু করেছিলাম এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে।

তিনি বলেন, আমরা তারেক রহমানের নির্দেশে শুরু করেছি মাত্র, সামনে আস্তে আস্তে আরও অনেক নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপিত হবে এবং এই টুর্নামেন্ট এর শেষে সামনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

ফাইনালে রংপুর বিভাগের সঙ্গে সিলেট বিভাগের খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিসিবি সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কাজী ইউসা মিশু, সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মীর শাহে আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আলম, রাজিন সালে, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর দপ্তর সম্পাদক ইবরাহিম খলিল, জুলাই বিপ্লব এ শহীদ মোহাম্মদ সানী’র পিতা মো. সাঈদ প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31