IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাজনৈতিক আলোচনা সভা উপলক্ষে বিদ্যালয় ছুটি দিলেন প্রধান শিক্ষক

রাজনৈতিক আলোচনা সভা উপলক্ষে বিদ্যালয় ছুটি দিলেন প্রধান শিক্ষক

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নিয়মনীতির তোয়াক্কা না করে রাজনৈতিক দল বিএনপির একাংশের আলোচনা সভা উপলক্ষে নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট কমিউনিটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। আর প্রধান শিক্ষক বলছেন সকাল নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুল চলেছে। এ নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা ও সমলোচনা ঝড়। সোমবার (২০শে জানুয়ারী) দুপুর ২.৩০ মিনিটে ঐ স্কুলে গেলে বিদ্যালয় বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও খোঁজ নিয়ে জানা যায়, নীতিমালা অনুযায়ী সব মাধ্যমিক স্কুল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় চলার কথা থাকলেও পারভেজ আরেফিন সিদ্দিকী জনি গ্রুপের ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আলোচনা সভা হবে ঐ বিদ্যালয়ে। তাই দুপুর থেকে স্কুল ছুটি দেওয়া হয়েছে। সভা উপলক্ষে বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগে ছুটি হওয়ায় স্থানীয়বাসিন্দা ও অভিভবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বলছেন স্কুলে কি যেন আলোচনা মিটিং আছে এই জন্য আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়েছে।
স্থানীয় সচেতন মহল ও কিছু অভিভাবকরা বলছেন, এরকম কর্মকান্ড শিক্ষকদের কাছে কখনোই কাম্য নয়। স্কুল বন্ধ হওয়ার পর যেকোন আলোচনা সভা বা অনুষ্ঠান হতেই পারে। তবে রাজনৈতিক আলোচনা সভা উপলক্ষে স্কুল নির্ধারিত সময়ের আগেই ছুটি দিবে এটা কোনভাবেই কাম্য হতে পারে না। লাবণ্য প্রভা পাইলট কমিউনিটি গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজমুল হোসেন বলেন, শিক্ষার্থীদের সকল বই না থাকায় এবং শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয় দুপুর ৩:০০ টায় ছুটি দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, নির্ধারিত সময়ের এক মিনিট আগেও স্কুল বন্ধ করা হয় নি। এখনো স্কুলেই আছি।
বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে কখনো স্কুল ছুটি দেওয়ার নিয়ম নেই। যদি তারা নিয়ম ভঙ্গ করে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান বলেন, স্কুল বন্ধের পর বিকাল ৪টায় পারভেজ আরেফিন জনি গ্রুপের আলোচনা সভা হওয়ার কথা ছিলো। পরে হয়েছে কি না তা আমি জানি না। আর আমি এই সভা আহ্বান করিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31