IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপোরশায় কৃষকদের মাঝে ডিজেল বিক্রি তদারকীতে ইউএনও রাকিবুল ইসলামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
Home >> কৃষি >> টপ নিউজ >> গোমস্তাপুরে চলছে সমলয় পদ্ধতিতে ধান চাষের

গোমস্তাপুরে চলছে সমলয় পদ্ধতিতে ধান চাষের

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তারপুর : ধান চাষাবাদে বিভিন্ন সমস্যা ও সংকট থেকে সুরক্ষা দিতে কৃষকদের মাঝে যন্ত্রের ব্যবহার বাড়াতে সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদের উদ্যোগের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে ধান চাষে আগ্রহী হচ্ছে কৃষক। মঙ্গলবার
উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাইহোগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমলয় চাষাবাদ কর্মসূচির আওতায় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ প্রকল্পের আওতায় এবছর ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ করা হচ্ছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, চলতি ইরি-বোরো মৌসুমে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন রাইহোগ্রাম মাঠে ৫০ একর জমিতে ৪৫০০ প্লাস্টিকের বিশেষ কৃষি যন্ত্রের মাধ্যমে মাটিতে জৈব সার সংমিশ্রণে প্লাস্টিকের ট্রেতে ধান বীজ বপন করা হয়। বীজ বপনের ২৫-৩০ দিনের মধ্যে এই বীজ চারা রোপণের জন্য উপযোগী হয়ে ওঠে। এতে করে বাড়তি সারের প্রয়োজন হয় না। ট্রে‘তে চারা উৎপাদনে জমির পরিমাণও কম লাগে।

ট্রে‘তে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিন দিয়ে একই গভীরতায় সমানভাবে রোপন করা হয়। একসঙ্গে চারা রোপণ করায় ধান একসঙ্গে পাকবে এবং একসঙ্গে ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা। প্রচলিত পদ্ধতিতে চারা রোপণের পর ফসল ঘরে তুলতে ১৪৫ থেকে ১৬০ দিন সময় লাগলেও সমলয় পদ্ধতিতে এর থেকে সময় কম লাগবে।জেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাঃপলাশ সরকার বলেন, সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদে বীজ বপন থেকে সার প্রয়োগ ও ধান কাটা মাড়াই সবকিছু করা হবে যান্ত্রিক পদ্ধতিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলার দুইটি উপজেলায় গোমস্তাপুর ও নাচোল উপজেলায় সমলয় পদ্ধতিতে ১০০ একর জমিতে চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে চাষাবাদ করার কারণে কৃষকের অর্থ ও সময় সাশ্রয় হবে। একটি মাঠে যখন বিভিন্ন জাতের ফসল চাষাবাদ করা হবে। কেউ আগে কেউ পরে রোপণ করবে তখন পরিচর্যা সঠিকভাবে করা সম্ভব হয় না। তাই একই সময় একটা প্লটে একই জাতের ধান চাষাবাদ করা হলে তখন পরিচর্যা করা সহজ হবে এবং ধান কাটার সময় সুবিধা হবে। কৃষিতে যান্ত্রিকরণ হওয়ার কারণে শ্রমিক সংকট নিরসন ও ফসলের ভালো ফলন সহ বিভিন্ন সুবিধা পাবে কৃষকেরা। তাই এই অঞ্চলের কৃষকদের সমলয় পদ্ধতিতে চাষাবাদ করার জন্য পরামর্শ দেন।

রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনে ধান রোপণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অফিসার চাঁপাইনবাবগঞ্জ ডাঃপলাশ সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল, রইসুদ্দিন প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031