IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বিএনপি নেতার বাড়িতে রাতের অন্ধকারে হামলা, ভাঙ্গচুর, অগ্নিসংযোগ

বিএনপি নেতার বাড়িতে রাতের অন্ধকারে হামলা, ভাঙ্গচুর, অগ্নিসংযোগ

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ ও মারপিটের অভিযোগ

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ ও মারপিটের অভিযোগ। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর লক্ষীপুর বাকীর মোড়ে বিএনপি নেতার বাড়িতে রাতের অন্ধকারে হামলা, ভাঙ্গচুর, অগ্নিসংযোগ ও মারপিটের অভিযোগ করেছেন ভূক্তভোগি পরিবারের সদস্যরা।

শুক্রবার বাদ আসর বাকীর মোড় নিজ বাড়িতে সাবাদিকদের বলেন ছাত্রদল রাজপাড়া থানার সাবেক সভাপতি, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি, যুবদল মহানগর সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে রাজপাড়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন বাবলু।

তিনি বলেন, তিনি ছোটবেলা থেকে জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেন। এখনো তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পতিত আওয়ামী লীগ আমলে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। মামলা, হামলায় তিনি জর্জড়িত। আওয়ামী লীগ ও পুলিশের অত্যাচার ও নির্যাতনে তিনি রাতে বাড়িতে ঘুমাতে পারেননি। তিনি ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী দলের আদর্শে আদর্শিত হয়ে নানা ঘাত প্রতিঘাট পেড়িয়ে দল করে আসছেন। অথচ এই সময়ে এসে তাঁর বাড়িতে হামলা, মুলত তাঁকে এবং তাঁর পরিবারের সকলকে মেরে ফেলার জন্যই এই ঘঠনা ঘটিয়েছে নেতা নামধারী ঐ সন্ত্রাসীরা।

তিনি বলেন, বর্তমান রাজপাড়া থানা বিএনপির কমিটি গঠনের পর কিছু আওয়ামী লীগের এজেন্ট নতুন কমিটিতে স্থান পায়। তাদের বিষয়ে প্রতিবাদ করায় বিএনপির কিছু পদধারী নেতা যারা আওয়ামী লীগের দোসর ও ক্যাডার তাদের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তাঁর বাসায় অতর্কিতভাবে সংঘবদ্ধ ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র, পেট্রোল, আগ্নেয়াস্ত্র, লাঠি ও পাইপ ইত্যাদি নিয়ে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে, ভাংচুর, অগ্নি সংযোগ করে তাঁর ছেলে-মেয়ে, স্ত্রীসহ সকলকে পিটিয়ে আহত করে এবং অকথ্য ভাষায় গালাগালাজ ও লুটপাট চালায়। পরে তারা তাঁর বাসায় থাকা ইউনিকর্ন মোটরসাইকেল যাহার নম্বর রাজ মেট্রো ল-১১০৮০৯ পুড়িয়ে দেয় এবং পেট্রোল দিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। সে সময়ে তারা বলে বাবলুর বাড়ীর সকল সদস্যকে পুড়িয়ে মেরে ফেলবে বলে চিৎকার করতে থাকে। যা আশে পাশের প্রতিবেশীরা শুনতে পায়। এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা ৩ থেকে ৪ রাউন্ড গুলি করে এবং গালাগালাজ করতে করতে পালিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

তাঁর বাড়িতে এসি, ইন্টারনেট এর মেশিন, আসবাবপত্র ভাঙ্গচুরসহ, সোনার চেইনসহ অন্যান্য মালামাল ও নগদ অর্থসহ মোট সাড়ে চৌদ্দ লাখ টাকার ক্ষতি ও নগদ অর্থ তারা নিয়ে যায় বলে জানান তিনি।

সাংবাদিক প্রশ্নের জবাবে বাবলু বলেন, রাজপাড়া থানা পুলিশ রাতেই তার বাড়িতে আসেন এবং ভিডিও করে নেন। এ ঘটনায় ঘটনায় সরাসরি জড়িতদের আসামী করে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান বাবুল। আসামী কারা কারা জানতে চাইলে তিনি বলেন, রাজপাড়া থানা বিএনপি’র সদস্য সচিব আমিনুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মুরাদ পারভেজ পিন্টু, যুগ্ম আহ্বায়ক শাহিন, আওয়ামী লীগের দোসর তুহিন, নাঈম ও খিচ্চুসহ মোট সাত জনের নাম এজাহার ভূক্ত এবং আরো ১৫-২০জনকে অজ্ঞাতদের আসামী করে এই মামলা দায়ের করেছেন বলে উল্লেখ করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে আসামীদের আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তিনি।

শেষ খবর লেখা পর্যন্ত মামলার বিষয়ে মোবাইলে জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, মামলা হয়েছে কিনা তিনি এই মূহূর্তে বলতে পারছেন না। অফিসে গিয়ে দেখবেন। মামলা হলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেবেন। তবে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন, রুহুল আমিন বাবলুর স্ত্রী নাদিরা বেগম ও মেয়েসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31