IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> লিড নিউজ >> `ড. ইউনূসের হাত ধরে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হবে’

`ড. ইউনূসের হাত ধরে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই, ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন আমরা দেখতে পারবো।’

আজ শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড় রেল স্টেশনের সৌন্দর্য্য বর্ধনের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জামাতে ইসলামির নেতা নাজিমউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিল। এর আগে সচিব ফিতা কেটে সৌন্দর্যবর্ধন কাজের ফলক উন্মেচন করেন।

এদিকে, শনিবার দুপুরে পঞ্চগড়ে আরেক অনুষ্ঠানে সারজিস আলম বলেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে তা হল গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দেয়ার সময় আমাদের নেই।’

শনিবার দুপুরে তিনি পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভলপমেন্ট ইয়ূথ সামিট সিজন-৩ অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) গুজব নামের খুঁটির উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মাঝে বিভাজন করতে চাচ্ছে, বিভ্রান্ত করে যাচ্ছে। তারা যে ছাগলের উত্তরসূরী বাংলাদেশের মানুষ এখন জানে। ৫ আগস্টে তারা তা প্রমাণ করে দিয়েছে।’

এ সময় বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ূথ সামিট অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31