IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পবা উপজেলা বিএনপি’র নয়া কমিটির বাতিল’র দাবীতে সংবাদ সম্মেলন

পবা উপজেলা বিএনপি’র নয়া কমিটির বাতিল’র দাবীতে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : পবা উপজেলা বিএনপির অনিয়মিত ভাবে গঠন করায় পবা বর্তমান আহবায়ক কমিটির বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি পবা উপজেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ। বিএনপি পবা উপজেলা শাখার আয়োজনে রোববার বেলা ২টায় রাজশাহীর মহানগরীর ভূবন মোহন পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক।
তিনি উল্লেখ করেন রাজশাহী জেলার ভৌগোলিক কারণে রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইউনিট পবা উপজেলা। কারণ এই উপজেলা রাজশাহী মহানগরীর চারিদিকে অবস্থান করছে। এছাড়াও জেলার নয়টি থানার মধ্যে সাতটি থানার সাথে সংযোগ আছে। গত ২৮-১০-২০১৯ তারিখে পবা উপজেলার একটি আহবায়ক কমিটি জেলা বিএনপির আহবায়ক যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করে। সেখানে পবা বিএনপি নেতাকর্মীদের মতামত নেয়া হয়নি। এমনকি পবা মোহনপুর আসনের ২০১৮ সালের এমপি পদপ্রার্থীরও কোন মতামত নেওয়া হয়নি। পবা উপজেলাধীন যে সমস্ত নেতা জেলা বিএনপির সদস্য তাদেরও মতামত নেওয়া হয়নি। অত্র কমিটির আহবায়ক ছিলেন সেলিম রাজা বাচ্চ,ু যুগ্ম আহবায়কবৃন্দ যথাক্রমে নজরুল ইসলাম, এস এম আলমগীর, কুতুবুদ্দিন বাদশা, আব্দুল হালিম ও সদস্য সচিব মোজাফফর হোসেন।

উপরোক্ত কমিটির সকল সদস্য সহ জেলা বিএনপির অনেক সদস্যের উপস্থিতিতে পবা উপজেলা বিএনপির আটটি ইউনিয়নের আহবায়ক কমিটি ও ৭২ টি ওয়ার্ড কমিটি সম্পন্ন করা হয়। সেইসাথে জেলার আহবায়কের উপস্থিতিতে আটটি ইউনিয়নের কাউন্সিল ও সম্মেলনের তারিখ গত ০৪-০১-২০২১ হতে ০৪-০২-২০২১ ঘোষণা করা হয়। কিন্তু রহস্যজনক কারনে এবং অসৎ উদ্দেশ্যে গত ২৯-১২-২০ তারিখে জেলা আহবায়ক যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কমিটির কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। কারণ হিসেবে উল্লেখ করেন নওহাটা ও কাটাখালি পৌরসভার নির্বাচন।

পরবর্তীতে কাউন্সিল বন্ধের চিঠি প্রত্যাহারের জন্য পবা উপজেলা কমিটির নেতৃবৃন্দ জেলা বিএনপির নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করা হলেও কোন ফলাফল পাওয়া যায় নাই। বিএনপির উল্লেখিত তিন নেতা অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নির্বাচনের ক্ষেত্রেও তারা ঘরে বসে পকেট কমিটি গঠন করে দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের সাংগঠানিক কাঠামো নষ্ট করেন।

তিনি আরো উল্লেখথ করেন ইতিমধ্যে পবা বিএনপির আহবায়ক সেলিম রেজা বাচ্চু ১নং যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু ৪২ নং যুগ্ম আহবায়ক এস এম আলমগীর হোসেন মৃত্যুবরণ করেন। গত ২৫-০১-২০২৫ তারিখ রোজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত একটি চিঠি তাদের দৃষ্টিগোরচর হয়। চিঠিতে দেখা যায় আলী হোসেন কে আহবায়ক, শাহাদাত হোসেন সরকারকে ১ নং যুগ্ম আহবায়ক, আব্দুর রাজ্জাককে ২নং যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31