ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দুস্থদের মাঝে স্বচ্ছলতা এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণী অনুষ্ঠিত। রোববার বেলা ১১ টার দিকে ২৫ জন হতদরিদ্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে রোটারিয়ান প্রফেসর ড. শামসুল আলমের স্পন্সারকৃত কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বচ্ছলতা এসোসিয়েশনের ভিপি অর্পন দত্ত রাতুলের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ফিরোজ শামস ও তার সহধর্মিণী মিসেস শামস।
এছাড়াও ভার্চুয়াল প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর প্রধান, প্রধান দাতা সদস্য রোটারিয়ান ও রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর চার্টার প্রসিডেন্ট প্রফেসর ড. শামসুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মামুনুর রশীদ এবং আয়োজক ও দিকনির্দেশক অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সালমান ফার্সী, আহŸায়ক সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব।
সার্বিক তত্বাবধানে ছিলেন, ইভেন্ট চেয়ার প্রেসিডেন্ট আব্দুল্লা আল খাবির, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ ফাহিমা জামান সেতু ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।


