IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘বিপ্লব ছাত্র-যুবকদের, কিন্তু উপদেষ্টা পরিষদে বয়োবৃদ্ধরা’

‘বিপ্লব ছাত্র-যুবকদের, কিন্তু উপদেষ্টা পরিষদে বয়োবৃদ্ধরা’

ধূমকেতু নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অভ্যুত্থানের পর হয় বিপ্লবী সরকার। এখানে বিপ্লব করেছি আমরা ছাত্র-যুবক-তরুণরা। কিন্তু উপদেষ্টা পরিষদে আছেন বয়োবৃদ্ধরা। তাহলে বিপ্লবী স্পিরিটে সরকার চলবে কীভাবে?

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে খেলাফতে রাশেদা বাংলাদেশের উদ্যোগে ‘২৪-এর গণহত্যাসহ বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও আগ্রাসন মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আমরা খুব হতাশ হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। কোনও রাজনৈতিক দল জানে না সরকার কীভাবে গঠন হয়েছে। আওয়ামী লীগের পরে বিএনপি বড় রাজনৈতিক দল, তাদের হয়তো বলা হয়েছে আপনাদের রেফারেন্সে নাম দিয়েন ৪/৫টা। সেখান থেকে হয়তো ২/৩ জনকে নেওয়া হয়েছে। আর কোনও দলের রেফারেন্সে কাউকে নেওয়া হয় নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কই থেকে এই তালিকা আসলো? কোন অ্যাম্বাসি থেকে এই তালিকা আসলো? কোন গোয়েন্দা সংস্থা থেকে এই তালিকা আসলো– আমরা জানি না।

তিনি বলেন, আমরা লুটপাট, গুম, খুন, হত্যার বিচার চাই। চব্বিশের গণহত্যার মাস্টারমাইন্ড থেকে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার চাই। কিন্তু তাদের এখনও গ্রেফতার করা হয় নাই। একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, কিন্তু একটা ট্রাইব্যুনাল দিয়ে তো এই বিচার কাজ সম্পন্ন করা সম্ভব না। পাঁচটা ট্রাইব্যুনাল করে দিতো; বুঝতেছি না কেন এভাবে হচ্ছে।

নুর বলেন, আজকে পুতুপুতু করে বিচার করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। এই ঘোড়ার ডিম করতে করতেই কাজ সেরে যাবে। এগুলো করতে করতেই তারপর দেখবেন নির্বাচন হয়ে গেছে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে রাজনৈতিক ইন্টারেস্টের জায়গা থেকে দেশি-বিদেশি দেন-দরবারের অনেক রাস্তা খুলে যাবে। শেষ পর্যন্ত বিচার আর নাও হতে পারে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না– এই কথাটি কী বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে জোরেশোরে বলা হচ্ছে? বলা হচ্ছে না। আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার না। আমি অনুরোধ জানাবো, আপনারা যদি গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন, গণঅভ্যুত্থানের স্পিরিটে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান তাহলে আপনাদের পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কোনও আপস করবেন না।

যুদ্ধাপরাধীর নামে যখন জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়া হচ্ছিলো তখন জামায়াতের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী, একসাথে সরকার গঠন করা বিএনপিও তখন কার্যত নীরব ছিল বলে মন্তব্য করেন নুর।

খেলাফতে রাশেদা বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আজহারুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা মীর্জা ইয়াসীন আরাফাত, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31