IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ
Home >> জাতীয় >> লিড নিউজ >> করোনা টিকার মান, সংরক্ষণ ও বিতরণ নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের

করোনা টিকার মান, সংরক্ষণ ও বিতরণ নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের টিকার মান সংরক্ষণ, বিতরণ, ধারণ ক্ষমতা এবং মান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের বিশেষজ্ঞরা। দেশে এলে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মানসম্পন্ন টিকা সাশ্রয়ী দামে সবার কাছে পৌঁছে দেয়ার দাবি জানিয়েছেন তারা।

রোববার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত টিকা বিষয়ক ভার্চুয়াল সংলাপে এসব কথা বলেন তারা।

করোনা টিকার মান নিয়ে শঙ্কা প্রকাশ করে অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেন, ‘ভ্যাকসিনের মান যাচাইয়ে মাত্র ১০ মাস সময় যথেষ্ট নয়, তাই আগামীতে যে ভ্যাকসিন আসবে সেটা অনেক সমস্যা দেখা দিতে পারে। এ জন্য ভ্যাকসিন গ্রহণ করার পর কেউ অসুস্থ হয় কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।

তিনি বলেন, ‘সারাবিশ্বের মতোই বাংলাদেশে করোনা কমার জোরালো কোনো লক্ষণ নেই। প্রথমে বিজ্ঞানীরা করোনার টিকা আসতে কয়েক বছর লাগবে বলেছিল। কিন্তু মাত্র ১০ মাসেই টিকা চলে এসেছে। পৃথিবীর অনেক দেশেই শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম।’

ডা. মুশতাক আরও বলেন, ‘সরকার বলছে ৮০ শতাংশ মানুষ টিকা পাবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কিনতে বেক্সিমকো এবং ভারতের সিরাম ইন্সটিটিউটের মধ্যে যে চুক্তি হয়েছে সেটার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। যেকোনো দিন এই ভ্যাকসিন আসতে পারে।’

তবে জানুয়ারিতে কিংবা জানুয়ারি শেষে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়া নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে শঙ্কা জানিয়ে তিনি বলেন, ‌‘টিকা কবে আসতে তা এখনও ঠিক হয়নি। এছাড়া টিকা সংরক্ষণ, বিতরণ ব্যবস্থা ও ধারণ ক্ষমতা নিয়ে প্রশ্ন আছে।’

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ডা. অধ্যাপক রশিদ মাহবুব ডা. অধ্যাপক রশিদ মাহবুব বলেন, ‌‘ক্ষমতাবানরা প্রথমে টিকা নিশ্চিত করতে চাইবেন।গরিব ও দরিদ্র মানুষ ভ্যাকসিন থেকে বঞ্চিত হতে পারে। এক্ষেত্রে টিকা নিয়ে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।’

সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় ওয়েবিনারে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31