IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> টপ নিউজ >> কৃষি >> মান্দায় মুড়িকাটা পেঁয়াজের দরপতনবিঘায় লোকসান ২০ হাজার টাকা

মান্দায় মুড়িকাটা পেঁয়াজের দরপতনবিঘায় লোকসান ২০ হাজার টাকা

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় মুড়িকাটা পেঁয়াজের ভরা মৌসুম চলছে। প্রতিদিন পাইকারি বাজারে ১৮শ থেকে ২ হাজার মণ পেঁয়াজের আমদানি হচ্ছে। প্রচুর আমদানি হওয়ায় হু হু করে কমছে দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ পেঁয়াজে দাম কমেছে ৩০০ থেকে ৪০০ টাকা। ফুলকপির পর এবার পেঁয়াজের আবাদেও ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা।
চাষিরা বলছেন, এবার রোপণ মৌসুমে পেঁয়াজের কন্দবীজের দাম ছিল আকাশছোঁয়া। প্রতিমণ বীজ পেঁয়াজ বিক্রি হয়েছে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা দরে। এতে এক বিঘা জমির জন্য বীজ কিনতে ব্যয় হয়েছে ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। এর পর জমিতে হালচাষ, সার-কীটনাশকসহ পরিচর্যায় ব্যয় হয়েছে আরও অন্তত ২০ হাজার টাকা।

সবমিলিয়ে এক বিঘা জমিতে ব্যয় হয়েছে ৭০ হাজার থেকে ৭৫ হাজার টাকা। প্রতিবিঘায় ফলন হচ্ছে ৪৫ মণ থেকে ৫০ মণ। বর্তমান বাজার দরে যা বিক্রি হবে ৫০ হাজার টাকায়। এতে করে প্রতিবিঘায় চাষিদের লোকসান গুনতে হবে অন্তত ২০ হাজার টাকা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে কয়েক বছর ধরে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় চাষিরা এ চাষে বেশি ঝুঁকে পড়েছেন। এবারে উপজেলায় প্রায় ৪ হাজার বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। এ চাষ থেকে এক লাখ ৮০ হাজার মণ পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাজারদরের উন্নতি না হলে চাষিদের অন্তত ৮ কোটি টাকা লোকসানের শঙ্কা রয়েছে।
সরেজমিনে আজ বুধবার দেলুয়াবাড়ি পাইকারি হাটে গিয়ে দেখা গেছে, প্রকারভেদে প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২৫০ টাকা দরে। হাটে পেঁয়াজ কিনতে আসা বানিসর বাজারের ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, দেশের বিভিন্ন এলাকায় এবারে কম বেশি মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় বাজার ক্রমান্বয়ে কমে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পেঁয়াজের বাজারদর বাড়ার সম্ভাবনা খুবই কম।

উপজেলার চকদেবীরাম এলাকার চাষি সাগর আলী বলেন, ‘আজ হাটে আমি সাড়ে ৯ মণ পেঁয়াজ এনেছিলাম। বিক্রি করেছি ১২ টাকা মণ দরে। ভ্যানভাড়া ও খাজনায় প্রতিমণে খরচ হয়েছে ৫০ টাকা। এক বিঘা জমিতে আমার ২০ থেকে ২২ হাজার টাকা লোকসান হবে। স্থানীয় পেঁয়াজ বাজারে থাকা অবস্থায় কিছুদিনের জন্য আমদানি বন্ধের দাবি করছি।’

জানতে চাইলে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, অনুকুল আবহাওয়ার কারণে এবারে মুড়িকাটা পেঁয়াজের আবাদ ভালো হয়েছে। কিন্তু হঠাৎ করেই দরপতন হওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন। বাজারদর না বাড়লে ফুলকপির মত এ চাষেও চাষিরা লোকসানে পড়বেন।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930