IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবি
Home >> রাজনীতি >> কাঁকনহাট পৌর নির্বাচনে মেয়র পদে মজিদের মনোনয়নপত্র দাখিল

কাঁকনহাট পৌর নির্বাচনে মেয়র পদে মজিদের মনোনয়নপত্র দাখিল

ধূমকেতু প্রতিবেদক : আগামী ১৬ জানুয়ারী কাঁকনহাট পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিলেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ।

এসময়ে তাঁর সঙ্গে ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি সারওয়ার মুর্শেদ রুবেল, পৌর কৃষকলীগ সভাপতি কল্লোল হোসেন, কাঁকনহাট পৌর প্যানেল মেয়র মোজাহার আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুল সেলিম ও শিক্ষক হাফেজ কামাল হোসেনসহ পৌর বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী। তারা কাঁকনহাট পৌরসভা থেকে মোটরসাইকেল র‌্যালি করে গোদাগাড়ী উপজেলায় পৌঁছান। এসময়ে গোদাগাড়ীতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়ন ফরম জমা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, ২০০২ সালে এই কাঁকনহাট পৌরসভা প্রতিষ্ঠার সময় থেকে তিনি মেয়র হিসেবে আছেন। জনগণ তাঁকে বার বার বিপুল পরিমান ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এর সুবাদে তিনি জনগণের সেবা প্রদান করে যাচ্ছেন। দল মনোনয়ন কেন দেয়নি তিনি তা আজও জানেন না। তবে কাঁকনহাটবাসী এবং কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী তাঁর সাথে আছেন। আগামীতেও থাকবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, তাঁর দৃঢ় নেতৃত্বে কাঁকনহাটে নেই কোন প্রকার রাজনৈতিক দন্দ। নেই ধর্মীয় সংঘাত ও মাদকের ছোবল। তিনি সবাইকে একটি পরিবারের ন্যায় মনে করে পৌরসভা পরিচালনা করছেন বলে জানান তিনি। এই নির্বাচনে দলমত নির্বিশেষে আবারও তঁাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন মেয়র।

এদিকে কাঁকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও আওয়ামী লীগের সমর্থকগণ সবাই মেয়র মজিদের পক্ষে রয়েছেন। তারা বহিরাগত কারো সাথে থাকবেন না। কারন এই কাঁকনহাটে আওয়ামী লীগের জন্ম দিয়েছেন মেয়র মজিদ। নির্বাচনে তারা কেউ অন্য কোন ব্যক্তির পক্ষে কাজ করবেন না বলে সাফ জানান তিনি।

তিনি আরো বলেন, মেয়র মজিদ কাঁকনহাট পৌরসভাকে “ক” শ্রেণীর নগর অঞ্চলে উন্নিত করেছেন। এখানে নাগরিক সেবার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য সেবাগুলোর মধ্যে অন্যতম সেবাগুলো হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আরবান ড্রেনেজ এর উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ, সড়ক বাতি দ্বারা পৌর এলাকা আলোকিত করণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গোরস্থান ও শ্বসানঘাট ইত্যাদির উন্নয়ন, পুকুর ঘাট নির্মাণ, প্রটেকশান ওয়াল নির্মাণ, হাট বাজার ও মার্কেট উন্নয়ন করেছেন।

এছাড়া নারী, স্বাস্থ্য সেবা ও মানবসেবা উন্নয়ন এর জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা এরমধ্যে অন্যতম। এছাড়া অন্যান্য কার্যক্রম যেমন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা, টি.আর কার্যক্রম, ভিজিএফ এর চাল বিতরণ ও প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে পৌর জনগনকে উপহার প্রদান করেন তিনি। তিনি আরো বলেন, কাঁকনহাট পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ অন্যান্য সময়ের ন্যায় বিগত ৫ বছরে নাগরিক সেবার সকল কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেছেন এবং বর্তমানেও এই কার্যক্রম চলমান আছে।

অপরদিকে, কৃষকলীগের সভাপতি কল্লোল, ৬নং ওয়ার্ড সভাপতি সাইফুর রহমান বকুলসহ অন্যান্য ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ অন্যান্য নেতাকর্মী বলেন, কাঁকনহাট পৌরসভার উন্নয়নের রুপকার হচ্ছেন মেয়র আব্দুল মজিদ। তিনি এই কয়েক বছরে পৌরসভাকে অনেকাংশে শহরে পরিণত করেছেন। সার্বক্ষণিক দিনের আলোর ন্যায় পৌরসভা ঝকঝক করে। নেই কোন প্রকার জলাবদ্ধতা। হয়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন। শুধু তাই নয় ক্রীড়াতেও তিনি সমান্তরালভাবে সহযোগিতা করায় কাঁকনহাটে ক্রীড়াতে অভুতপূর্ব উন্নয়ন ঘটেছে।

তারা আরো বলেন, মেয়র মজিদ নিজের কথা কখনো ভাবেন না। সকাল থেকে রাত্রী পর্যন্ত তাঁর একটাই চিন্তা পৌরবাসীকে নিয়ে। পৌরবাসী যেন বিশুদ্ধ পানি পান করতে পারে তারজন্য স্থাপন করেছেন গভীর নলকুপ। এগুলো চলমান আছে বলে জানান তারা। নেতৃবৃন্দসহ জনগণ এই নির্বাচনে তাঁকেই ভোট দিয়ে পূণরায় বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের দৌরাত্ব স্তব্ধ করে দেবেন বলে জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31