IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীর সিনিয়র সাংবাদিক কালামের উপর দূর্বৃত্যদের হামলায় নিন্দার ঝড়

রাজশাহীর সিনিয়র সাংবাদিক কালামের উপর দূর্বৃত্যদের হামলায় নিন্দার ঝড়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সিনিয়র সাংবাদিক, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার রাজশাহী ব্যুরোচীফ সাংবাদিক আবুল কালাম আজাদের উপর অতকিত হামলার ঘটনা ঘটেছে।

সাংবাদিক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ টার সময় পেশাগত কাজ শেষ করে রাজশাহী রিমডেলিং স্টেশনের ক্যান্টিনে বসে চা খাচ্ছিলেন। এ সময় পূর্বে থেকে পরিকল্পনা করা পশ্চিম রেলের ইলেকট্রিক অফিসের সাবেক রেল কর্মচারী নূর সালাম ও অফিসটির ইনচার্জ(JLE) কবির সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন এসে আমার উপর হামলা করে বেধড়ক পেটাতে থাকে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্য সম্রাট ও বিপুল নামের একজন আমাকে রক্ষার জন্য এগিয়ে আসলেও তাদের মারমুখী আচরন থেকে আমি রক্ষা পায়নি। জ্ঞান হারিয়ে ফেললে আমাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি। চিকিৎসা শেষে মামলা করা হবে।

সাংবাদিক কালাম আরো বলেন,যারা তার উপর আক্রমন করেছে তারা সবাই রেলওয়ে ট্রেন লাইটিং অফিসের কর্মচারী।তাদের সাথে আমার কোনদিন কারাপ সম্পর্ক ছিলোন।তবে কেন তারা এমনটা করলো আমি বুজতে পারছিনা।তবে আমার ধারনা ঐ অফিসের অবসর প্রাপ্ত কর্মচারী নুর সালাম তাদের কোন প্রলোভন বা মিথ্যা কিছু বলে তাদের নিয়ে এসেছিলো।

রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিষয় আমি শুনেছি।ঘটনাটি দুঃজনক।
সাংবাদিক কালাম আমরা ছোটভাইয়ের মত।তাকে আমি ৩০ বছর থেকে চিনি,তাকে স্নেহ করি।এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন,আমি ঢাকায় আছি।আমার উপর আস্থা রাখেন রাজশাহী এসে সুষ্ঠ বিচার করবো বলে, বলেন তিনি।
★জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও প্রতিবাদ :-
রাজশাহীর সিনিয়র সাংবাদিক আবুল কালামের উপরে হামলার ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা,৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর অতকিত হামলার ঘটনার তীব্রনিন্দা ও দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাংবাদিক আবুল কালাম আজাদের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয় একজন পেশাদার সাংবাদিককের উপর যারা হামলা করেছেন তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হোক। তা নাহলে সাংবাদিকের উপর হামলার ঘটনা নিয়ে মাঠে নামবে রাজশাহীর সাংবাদিক সমাজ।

★রাজশাহী মডেল প্রেস ক্লাবের নিন্দা:-
দৈনিক সমাচারের রাজশাহী ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর এমন অতর্কিত হামলার ঘটনা নিয়ে রাতেই পৃথক দুটি বিজ্ঞপ্তি দিয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাব। রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দুটিতে বলা হয় একজন পেশাদার সাংবাদিককের উপর যারা হামলা করেছেন তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হোক। তা নাহলে সাংবাদিকের উপর হামলার ঘটনা নিয়ে মাঠে নামবে রাজশাহী মডেল প্রেসক্লাব।

এছাড়া রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিকেরা এই ঘটনার তীব্রনিন্দা ও দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন।
এবং সাংবাদিকরা ফুঁসে উঠেছে এমন ন্যাক্কার জনক ঘটনা নিয়ে। সিনিয়র সাংবাদিকরা বলছেন রেলের অবসরে যাওয়া কর্মচারী একজন সাংবাদিকের উপর হামলা করে কি প্রমাণ করতে চেয়েছেন। তিনি যত শক্তিশালী হোক তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা। হামলার ঘটনা নিয়ে জিআরপি থানার ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন ঘটনা শুনেছি তবে লিখিত কোন অভিযোগ পাইনি। আহত সাংবাদিক অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31