ধূমকেতু নিউজ ডেস্ক : শেরপুরে মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় জেলার ঝিনাইগাতি উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতি থানার ওসি আল আমিন।
জানা যায়, রাত আটটার দিকে ঝিনাইগাতি থানা পুলিশের টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে ঝিনাইগাতি থানার ওসি আল আমিন বলেন, মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের আজাদ আলী ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


