ধূমকেতু প্রতিবেদক : কাটাখালি পৌর নির্বাচনে রোববার বিকাল ৪.০০ টায় কাপাশিয়া বাজার ও ইমাদপুর গ্রামে নৌকার পক্ষে গণসংযো করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দীন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু।
এসময় আসাদ ভোটাদের কাছে ভোট চেয়েছেন এবং প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখার জন্য আহŸান জানান। কাটাখালি পৌরসভার উন্নয়ন ব্যাহত যেন না হয় সেজন্য নৌকায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। কাটাখালি পৌরসভার মানুষের জীবনমানের উন্নয়নের জন্যও নৌকার বিকল্প নেই। ভোটারদের কাছে তার বিনীত অনুরোধ ভুল না করে এলাকার উন্নয়ন ও সেবা ঘরে ঘরে পৌঁছে নেওয়ার জন্য আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার সাহা, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা সাগর, নওহাটা পৌরসভা ছাত্রলীগের সভাপতি তানভির, কাটাখালি পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহব্বত, অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগসহ নেতৃবৃন্দ।


