IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Home >> টপ নিউজ >> খেলা >> বাউয়েট কাপ বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ প্রতিযোগিতার উদ্বোধন

বাউয়েট কাপ বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ প্রতিযোগিতার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উদ্যোগে বাউয়েট কাপ বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। গত সোমবার (১০ ফেব্রæয়ারি) খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

প্রধান অতিথি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের প্রধান কাজ পড়ালেখা করা, পড়ালেখার বাইরে স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে।’ খেলার শুরুতে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী খেলা ইইই বিভাগ এবং ইংরেজি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি, (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল কেএফএ সোহেল (অবঃ), সাইন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ও গেমস, স্পোর্টস এন্ড জিমনেসিয়াম ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্ঞাঁ, প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মোঃ মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ।

ইইই বিভাগ ৪-০ পয়েন্টের ব্যবধানে ইংরেজি বিভাগকে পরাজিত করে জয়ী হয়। উক্ত খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে ইইই বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জাহিদ হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31